advertisement

Bratya Basu: মেনুতে আলুর চপ, নারকেল, লঙ্কা! জমিয়ে পান্তা খেয়ে দমদমবাসীকে কী প্রতিশ্রুতি দিলেন ব্রাত্য?

Last Updated:

টানা তিন বার দমদম বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছেন ব্রাত্য বসু৷ তা সত্ত্বেও প্রচারে ফাঁক রাখছেন না শিক্ষামন্ত্রী৷

পান্তা উৎসবে দমদমের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু৷
পান্তা উৎসবে দমদমের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু৷
তিনি নিজে রাজ্যের শিক্ষামন্ত্রী৷ কিন্তু সামনেই কঠিন পরীক্ষা৷ তাই দমদম থেকে তিন বার বিধায়ক নির্বাচিত হলেও প্রচারে বেরিয়ে ত্রুটি রাখছেন না ব্রাত্য বসু৷ শনিবার প্রচারে বেরিয়ে জমিয়ে পান্তা ভাত খেলেন দমদমের তৃণমূল প্রার্থী৷ একই সঙ্গে দমদমবাসীর জন্য বড় প্রতিশ্রুতিও দিলেন তিনি৷
শনিবার শীতলা পুজো উপলক্ষে দমদমের দাগা কলোনিতে পান্তা উৎসবের আয়োজন করা হয়েছিল৷ ভোট প্রচারে বেরিয়ে সেই পান্তা উৎসবে অংশ নেন ব্রাত্য বসু৷ সেখানেই এলাকাবাসীর সঙ্গে বসে জমিয়ে পান্তা ভাত খান তিনি৷ ব্রাত্য বসুর অবশ্য দাবি, শুধু ভোট প্রচার বলে নয়, প্রত্যেক বছরই এই পান্তা উৎসবে আসেন তিনি৷
পান্তা ভাতের সঙ্গে এ দিন মেনুতে ছিল আলুর চপ, আলুর চোখা, ডালের বড়া, নারকেল এবং লঙ্কা৷ পান্তা ভাতে লঙ্কা, লেবু মেখে জমিয়ে প্রতিটি পদই খান ব্রাত্য বসু৷ শিক্ষামন্ত্রী বলেন, এটা আমার কাছে নতুন কিছু নয়৷ প্রত্যেক বছরই আমি এখানে পান্তা ভাত খাবো বলে আসি৷ এটা আমার অত্যন্ত প্রিয় পদ৷ পান্তা উৎসব কবে হবে আমি আগে থেকে জেনে নিই৷ সেই মতো এই দিনটা ফাঁকাও রাখি৷
advertisement
advertisement
পান্তা ভাত খেয়ে অবশ্য দমদমবাসীর জন্য ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূলের অন্যতম তারকা প্রার্থী৷ ব্রাত্য বসু জানিয়েছেন, দমদমবাসীর দীর্ঘদিনের সমস্যা যানজট থেকে মুক্তি দিতে দমদম রোড থেকে নাগেরবাজার পর্যন্ত উড়ালপুল তৈরির উদ্যোগ নেবেন তিনি৷ তবে এ দিন নিজের বিরোধী শিবিরের প্রার্থীদের নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ব্রাত্য বসু৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bratya Basu: মেনুতে আলুর চপ, নারকেল, লঙ্কা! জমিয়ে পান্তা খেয়ে দমদমবাসীকে কী প্রতিশ্রুতি দিলেন ব্রাত্য?
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement