Humayun Kabir net worth: নিজের বাড়ি নেই হুমায়ুন কবীরের! কিন্তু, কোটিপতি দম্পতির সম্পত্তির বহর জানলে মাথা ঘুরে যাবে আপনার
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
হুমায়ুন কবীরের রাজনৈতিক কেরিয়ার যথেষ্ট নাটকীয় ও পরিবর্তনে ভরা। কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পা রাখা, তারপর তৃণমূল কংগ্রেসে যোগদান—সেখান থেকে বিজেপিতে যাওয়া এবং পরে আবার তৃণমূলে ফেরা।
এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি আবারও দল পরিবর্তন করে নিজের রাজনৈতিক দল গড়েছেন। ‘আমজনতা উন্নয়ন পার্টি’র প্রতিষ্ঠাতা হিসেবে তিনি মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর—দুই আসন থেকেই লড়াই করছেন। তাঁর নির্বাচনী প্রতীক বাঁশি, আর প্রচারে তাঁর পাশে রয়েছেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি।
হুমায়ুন কবীরের রাজনৈতিক জীবন কিন্তু ভীষণ চমকপ্রদ। প্রথমে কংগ্রেসে রাজনৈতিক যাত্রা শুরু, তারপর তৃণমূল কংগ্রেস, সেখান থেকে বিজেপি ফের তৃণমূলে প্রত্যাবর্তন। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ফের দল বদলে নিজস্ব দল গড়েছেন হুমায়ুন কবীর। ‘আমজনতা উন্নয়ন পার্টি’ নামের সেই দলের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর—দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রতীক বাঁশি, এবং প্রচারে সঙ্গে রয়েছেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি।
advertisement
advertisement
advertisement
advertisement
সম্পত্তির হিসাব অনুযায়ী, হুমায়ুনের কাছে নগদ রয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৩০০ টাকা। ১০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট জমা ৫৩ হাজার ৮৭৫ টাকা। তাঁর একটি ফরচুনার গাড়ি রয়েছে, যার মূল্য ৩৩ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা। নির্বাচনী হলফনামা অনুযায়ী হুমায়ুন কবীরের নিজের নামে একটিও বাড়ি নেই। তবে তাঁর সোনাদানার পরিমাণ অনেকটাই। তাঁর কাছে ৩৪.৫ গ্রাম সোনা রয়েছে। যার বাজারমূল্য ৫ সক্ষ ১৭ হাজার ৫০০ টাকা।
advertisement
advertisement
advertisement
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও পরিবর্তনের উল্লেখ রয়েছে। ২০২১ সালের হলফনামায় তিনি জানিয়েছিলেন, ২০১৩ সালে দূরশিক্ষায় উচ্চমাধ্যমিক পাশ করেছেন। কিন্তু ২০২৬ সালের হলফনামায় তিনি দাবি করেছেন, ২০১৭ সালে অরুণাচল প্রদেশের হিমালয়ান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।হলফনামা অনুযায়ী, তাঁর বা তাঁর স্ত্রীর কোনও ঋণ নেই। তবে সম্প্রতি জলাজমিতে বেআইনি নির্মাণের অভিযোগে তাঁর স্ত্রী মীরাকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে।






