
'পরিবর্তন করুন, আপনার ছেলে বাইরে চাকরি করতে যাবে না...!' ব্রিগেডের সভা থেকে দাবি দিলীপের
প্রতিশ্রুতি দেওয়ার পরেও, কেন লাগাম ছাড়া গ্যাসের দাম? সভার আগে ৫ প্রশ্ন তুলে বিজেপিকে আক্রমণ তৃণমূলের!
হাওড়া-শিয়ালদহ থেকে ১৬টি নতুন ট্রেন...! যাত্রীদের জন্য বিরাট সুখবর, কোন কোন রুটে ছুটবে নতুন ট্রেন?
শিক্ষক নিয়োগে নয়া নির্দেশিকা এসএসসি-র! প্রার্থীদের ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ

Modi Brigade In Kolkata: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে প্রায় ১৮ হাজার ৬০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কলকাতা থেকেই উন্নয়নের একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। রেল, সড়ক ও পরিকাঠামো উন্নয়নের একাধিক প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।





