advertisement

Alipurduar News: ফের 'ভিলেন' সেই কুয়াশা! জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে চারচাকার সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

Last Updated:

Alipurduar News: ঘন কুয়াশার জেরে ফের ভয়াবহ দুর্ঘটনা। জাতীয় সড়কে ছোট গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল, ছোট গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
কালচিনি, অনন্যা দেঃ ঘন কুয়াশার জেরে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। ছোট গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজনের। শনিবার সকালে কালচিনি ব্লকের গরমবস্তি এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটেছে।
জানা যায়, এদিন সকালে একটি ছোট গাড়িতে করে তিনজন হাসিমারা থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিলেন। গরমবস্তি এলাকায় পৌঁছতেই ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে থাকে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে ছোট গাড়িটির। সংঘর্ষের তীব্রতায় ছোট গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে পড়ে।
advertisement
আরও পড়ুনঃ মেদিনীপুরের ‘সবুজ নায়ক’! ১০০ একর জায়গায় লাগানো গাছ বাঁচিয়েছে বহু মানুষের প্রাণ, ঘুরতে গেলে মিস করবেন না এই ‘হিরো বনাঞ্চল’
স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ছোট গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকেই দ্রুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিমতি আউটপোস্টের পুলিশ। ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে দুর্ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ডুয়ার্স জুড়ে কয়েকদিন ধরেই ঘন কুয়াশা ও শীতের দাপটে দৃশ্যমানতা কমে যাচ্ছে। সকাল ১০টা অবধি ঘন কুয়াশার কারণে কিছু দেখা যায় না। এই ভয়াবহ দুর্ঘটনা দেখে ভীত গাড়ির চালকরা। দৃশ্যমানতা এত কম হলে একের পর এক দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: ফের 'ভিলেন' সেই কুয়াশা! জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে চারচাকার সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
Next Article
advertisement
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
  • শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা

  • মঙ্গলবার জেলায় জেলায় টাঙানো হবে তালিকা!

  • কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement