advertisement

West Bardhaman News: মাঝরাস্তায় দাউদাউ করে আগুন, পুলিশের চোখের সামনেই ভস্মীভূত আস্ত গাড়ি! যমের দুয়ার থেকে ফিরলেন চালক

Last Updated:

West Bardhaman News: হঠাৎ চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন। গাড়িতে আগুন লাগার পরেও চালক বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। হঠাৎই ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে।

মাঝরাস্তায় দাউদাউ করে আগুন গাড়িতে
মাঝরাস্তায় দাউদাউ করে আগুন গাড়িতে
অন্ডাল, পশ্চিম বর্ধমান, অর্পন চক্রবর্তী: হঠাৎ চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন। একটুর জন্য রক্ষা পেলেন চালক। জানা গিয়েছে, সোমবার রাতে অন্ডালের চঞ্চনির শ্যাম সুন্দরপুর নাকা চেকিং পয়েন্টের সামনে একটি চলন্ত চারচাকা গাড়িতে আগুন ধরে যায়।
গাড়িতে আগুন লাগার পরেও চালক বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ফলে অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন গাড়ির চালক। অন্যদিকে মাঝরাস্তায় হঠাৎ গাড়িতে আগুন লেগে যাওয়ায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ছেলেমেয়ে স্কুল গেলেই বুক কাঁপত বাবা-মায়ের, একই রাস্তায় ১৫ দিনে সাতটি দুর্ঘটনা! অবশেষে কোটি কোটি ব্যয়ে আমূল বদলে যাচ্ছে ছবি
জানা গিয়েছে, গাড়িটি যখন শ্যাম সুন্দরপুর নাকা চেকিংয়ের কাছাকাছি পৌঁছয়, তখন হঠাৎই ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। নাকা চেকিংয়ে কর্তব্যরত পুলিশ কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত তৎপর হয়ে ওঠেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উখড়া ফাঁড়ি এবং লাউদোহা থানার বিশাল পুলিশ বাহিনী।
advertisement
advertisement
অন্যদিকে এই ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সাময়িকভাবে যানজটও দেখা যায় এলাকায়। তবে পুলিশ কর্মী ও স্থানীয়দের তৎপরতায় বড়সড় কোনও বিপদ হয়নি। তবে কী কারণে গাড়িতে আগুন লাগল, সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bardhaman News: মাঝরাস্তায় দাউদাউ করে আগুন, পুলিশের চোখের সামনেই ভস্মীভূত আস্ত গাড়ি! যমের দুয়ার থেকে ফিরলেন চালক
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement