advertisement

Balurghat News: বালুরঘাটের বীণাপাণি পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে! 'অফ সিজিনে' মৃৎশিল্পীদের পোয়াবারো, নাওয়া-খাওয়া ভুলে চলছে প্রতিমা গড়ার কাজ

Last Updated:

Balurghat News: ক্যালেন্ডারের পাতায় সরস্বতী পুজো পার হয়ে গেলেও বালুরঘাটের চকভৃগু এলাকায় মৃৎশিল্পীদের আঙিনায় এখনও প্রতিমা গড়ার হিড়িক। অফ সিজিনে শিল্পীদের আয়ের নতুন দিশা। মৃৎশিল্পীদের নিপুণ হাতে গড়া সরস্বতী প্রতিমা পাড়ি দিচ্ছে অসম, ত্রিপুরা।

সরস্বতী মূর্তি
সরস্বতী মূর্তি
বালুরঘাট: সরস্বতী পুজো মিটে গেলেও বালুরঘাটের মৃৎশিল্পীদের ব্যস্ততা কমেনি। এখানকার শিল্পীদের তৈরি প্রতিমা এখন সুদূর অসম ও ত্রিপুরায় পাড়ি দিচ্ছে। যা এলাকার স্থানীয় অর্থনীতির পালে হাওয়া দিচ্ছে। শিল্পীদের নিপুণ হাতে গড়া প্রতিমার ব্যাপক চাহিদা রয়েছে ভিন রাজ্যে। বালুরঘাটের চকভৃগু এলাকা দক্ষিণ দিনাজপুর জেলার একটি অন্যতম প্রধান মৃৎশিল্প কেন্দ্র। এখানকার শিল্পীরা বংশপরম্পরায় এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।
ক্যালেন্ডারের পাতায় সরস্বতী পুজো পার হয়ে গেলেও চকভৃগু এলাকার মৃৎশিল্পীদের আঙিনায় এখনও সরস্বতী প্রতিমা গড়ার হিড়িক। নাওয়া-খাওয়া ভুলে শিল্পীরা মূর্তি তৈরিতে ব্যস্ত। সাধারণত পুজোর মরশুমে মৃৎশিল্পীদের ব্যস্ততা চরমে ওঠে।
আরও পড়ুনঃ বসন্তের শিলাবৃষ্টি যেন অভিশাপ! শিলার আঘাতে চাষিদের পরিশ্রমের ফসল কার্যত ধ্বংসস্তূপ, তছনছ বহু বাড়িঘর
কিন্তু পুজো মিটলে আবার পরের পুজোর জন্য অপেক্ষা করতে হয় শিল্পীরা। তবে বালুরঘাটের চকভৃগু এলাকায় ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ‘অফ সিজিন’কে কাজে লাগিয়ে এখানকার মৃৎশিল্পীরা আয়ের নতুন দিশা খুঁজে পেয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কাটেনি দুর্যোগের মেঘ, আকাশ কালো করে ধেয়ে আসছে কালবৈশাখী! উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস
এক থেকে দেড় ফুট উচ্চতার ছোট ছোট প্রতিমা গড়ছেন শিল্পীরা। যা অসম, ত্রিপুরায় রপ্তানি হচ্ছে। এলাকার এক মৃৎশিল্পী উৎপল পাল জানাচ্ছেন, অফ সিজিনের এই উদ্যোগই চকভৃগুর মৃৎশিল্পের অর্থনীতিতে অক্সিজেন জোগাচ্ছে। পুজোর মরশুমে শিল্পীদের উপর প্রচণ্ড চাপ থাকে। এই সময়ে তাঁরা বাইরে প্রতিমা রপ্তানি করতে পারেন না। ফলে পুজোর পর অবসরের এই সময়কে কাজে লাগিয়ে শয়ে শয়ে মূর্তি তৈরি করে ভিন রাজ্যে পাঠাচ্ছেন চকভৃগুর শিল্পীরা।
advertisement
বালুরঘাট থেকে প্রতিমা প্রথমে আনা হয় শিলিগুড়ি। সেখান থেকে বিভিন্ন ব্যবসায়ীদের মাধ্যমে প্রতিমা পাঠানো হয় অসম, ত্রিপুরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Balurghat News: বালুরঘাটের বীণাপাণি পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে! 'অফ সিজিনে' মৃৎশিল্পীদের পোয়াবারো, নাওয়া-খাওয়া ভুলে চলছে প্রতিমা গড়ার কাজ
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement