Weather Update: কাটেনি দুর্যোগের মেঘ, আকাশ কালো করে ধেয়ে আসছে কালবৈশাখী! উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস
- Reported by:Partha Pratim Sarkar
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Weather Update: বুধবারও উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ। পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০/৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইবে।
সপ্তাহের শুরুতেই ঝড়বৃষ্টির দাপটে তছনছ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বসন্তের অকাল নিম্নচাপ সঙ্গে দোসর শিলাবৃষ্টি। বহু ক্ষয়ক্ষতি হয়েছে। শিলার আঘাতে চাষিদের পরিশ্রমের ফসল নষ্ট হয়েছে। বাড়ির টিনের ছাল ছিদ্র হয়েছে। বুধবার উত্তরবঙ্গে আবহাওয়ার সামান্য বদল। বেশ কিছু জেলা মেঘলা, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। আবার কিছু জেলায় হালকা রোদ, দিনভর শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস।
advertisement
বুধবার দিনভর উত্তরবঙ্গে দ্বিমুখী আবহাওয়া। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। সঙ্গে ৩০/৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইবে। শুক্র ও শনিবার রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা।
advertisement
advertisement
advertisement







