advertisement

South 24 Parganas News: পার্সেল খোলার নাম শুনেই ছটফটানি, শাড়ির ভাঁজ থেকে বেরল দামি জিনিস! চিনে পাচারের আগেই খেল খতম

Last Updated:

South 24 Parganas News: শাড়ির ভাঁজে লুকানো পাখির পালক। ডাক কর্মীদের তৎপরতায় চিনে পাচারের আগেই ধরা পড়ল আন্তর্জাতিক পাচারকারী।

উদ্ধার হওয়া পালক
উদ্ধার হওয়া পালক
বারুইপুর, সুমন সাহা: শাড়ির ভাঁজে লুকানো পাখির পালক। চিনে পাচারের আগেই পোস্ট অফিস থেকে ধরা পড়ল আন্তর্জাতিক পাচারকারী। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পোস্ট অফিসের তৎপরতায় ভেস্তে গেল এক আন্তর্জাতিক বন্যপ্রাণ পাচারের চেষ্টা। শাড়ির ভাঁজে লুকিয়ে বিপুল পরিমাণ মাছরাঙা পাখির পালক চিনে পাচারের অভিযোগে গ্রেফতার  করা হয়েছে মিনাতুল্লাহ নেগাবনকে (৪১)। ধৃতের বাড়ি সুন্দরবন পুলিশ জেলার অন্তর্গত ঢোলাহাট থানার উত্তরাবাদ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সোমবার বড় বড় প্যাকেট নিয়ে পোস্ট অফিসে হাজির হয় মিনাতুল্লাহ। সে জানায়, শাড়ির পার্সেল পাঠাবে।
কিন্তু প্যাকেটগুলির অস্বাভাবিক আকার, ওজন এবং মোড়ক দেখে সন্দেহ হয় পোস্ট অফিসের কর্মীদের। নিয়মমাফিক প্যাকেট খুলে দেখাতে বলতেই অভিযুক্ত আচমকাই সেখান থেকে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে উপস্থিত কর্মীরা তাকে ধরে ফেলেন এবং খবর দেন বারুইপুর থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে এবং প্যাকেটগুলি বাজেয়াপ্ত করে। পরে সেগুলি খুলে চাঞ্চল্যকর ছবি সামনে আসে। শাড়ির ভাঁজের ভিতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ছিল মাছরাঙা পাখির পালক। মোট ৪১টি আলাদা প্যাকেটে এই পালকগুলি ভরা ছিল। প্রাথমিকভাবে অনুমান, এগুলি চিনে পাচারের উদ্দেশে পাঠানো হচ্ছিল। বন্যপ্রাণ সংরক্ষণ আইনে সংরক্ষিত পাখির দেহাংশ সংগ্রহ, মজুত বা পাচার করা গুরুতর দণ্ডনীয় অপরাধ।
advertisement
advertisement
এই ঘটনার পর বন দফতরের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিরল পাখির পালক অবৈধ আন্তর্জাতিক বাজারে অলংকার বা সংগ্রহযোগ্য সামগ্রী হিসেবে উচ্চ দামে বিক্রি হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, সে বিহার থেকে এই পালকগুলি সংগ্রহ করেছে। তবে এত বিপুল পরিমাণ মাছরাঙার পালক সে কীভাবে পেল এবং এর পেছনে বড় কোনও পাচার চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, এটি একটি সংগঠিত আন্তঃরাজ্য তথা আন্তর্জাতিক চক্রের অংশ। বারুইপুর এসডিপিও অভিষেক রঞ্জন তিনি বলেন, এক ব্যক্তি বারুইপুর পোস্ট অফিসে কিছু জিনিস পার্সেল করার জন্য গিয়েছিল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডাক বিভাগের কর্মীদের সেই পার্সেল দেখে সন্দেহ হয় এবং পার্সেল খুলে দেখাতে বলতে অভিযুক্ত ব্যক্তির চমকে যায়। অভিযুক্ত ব্যক্তির আচরণ দেখে ডাক বিভাগের কর্মীদের সন্দেহ হয়। এরপর পোস্ট অফিসের কর্মীরাই থানাতে ফোন করেন। পুলিশ গিয়ে ওই পার্সেলটি খুলে দেখতে পায় এতে মাছরাঙ্গা পাখির পালক রয়েছে। এরপর অভিযুক্ কে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, এই পার্সেলগুলি তিনি বিহার থেকে এনেছেন এবং চিনে পাঠানো হচ্ছিল। এই পাচারের সঙ্গে আর কারা যুক্ত, পার্সেলগুলি ঠিক কোথায় পাঠানোর কথা ছিল এবং এর আগেও এমন পাচার হয়েছে কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ধৃতকে বারুইপুর মহাকুমার আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে সূত্রের খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: পার্সেল খোলার নাম শুনেই ছটফটানি, শাড়ির ভাঁজ থেকে বেরল দামি জিনিস! চিনে পাচারের আগেই খেল খতম
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement