South 24 Parganas News: অপরাধ হয়েছিল পোষা মুরগির দিকে তেড়ে যাওয়া, পাথর ছুঁড়ে হত্যা সদ্য মা হওয়া পথকুকুরকে! আটক যুবক

Last Updated:

South 24 Parganas News: পোষা মুরগির দিকে তেড়ে যাওয়ার অপরাধে একটি পথ কুকুরকে পাথরের আঘাতে হত্যা। আটক যুবক।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
সোনারপুর, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহা: নরেন্দ্রপুর থানা গড়িয়ার নবপল্লী উত্তর পাড়ার এলাকার একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়লেন। একটি পথ কুকুরকে পাথর দিয়ে থেঁতলে মেরে ফেলার অভিযোগে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
আর সেই লিখিত অভিযোগের ভিত্তিতে সুরজিৎ মন্ডল নামে তার যুবককে গ্রেফতার করে। সুরজিৎ আইসক্রিম বিক্রেতা। পাশাপাশি বেশ কয়েকটি মুরগিও রয়েছে তাঁর। আর সেই পোষা মুরগিকে দেখতে পেলেই তেড়ে আসত রাস্তার একটি কুকুর। সেই রাগে সুরজিৎ একটি পাথর দিয়ে কুকুরটিকে নৃশংসভাবে হত্যা করেন বলে অভিযোগ। এমনটাই জানা গিয়েছে স্থানীয়দের সূত্রে। ওই এলাকায় মৃত কুকুরটি সারাদিন রাস্তায় ঘোরাফেরা করত। বিভিন্ন মানুষ তাকে খেতে দিত।
advertisement
advertisement
কয়েকদিন আগে ওই কুকুরটি কয়েকটি বাচ্চা প্রসব করে। স্থানীয়দের অভিযোগ সুরজিৎ-এর যে মুরগিগুলি আছে, এই কুকুরটি সেই মুরগিগুলির দিকে বেশ কয়েকবার তেড়ে গিয়েছে। আর এই কারণে সুরজিৎকে অতীতে কুকুরটিকে মাঝেমধ্যেই ইট পাথর ছুঁড়ে মারতে দেখা গিয়েছে। আর এই পাথর ছোঁড়ার সঙ্গে সঙ্গে কুকুরটি মাটিতে লুটিয়ে পড়ে। তার কিছুক্ষণের মধ্যেই মারা যায় ওই কুকুরটি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এভাবে একটি অবলা প্রাণীকে হত্যা করা হল কেন, সেই বিষয়ে প্রতিবাদ করতে স্থানীয় বাসিন্দারা তার বাড়িতে যান। যদিও সুরজিৎ এ বিষয়ে কোনও কথা বলতে চায় না স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এরপর স্থানীয় বাসিন্দারা সহ এক পশু প্রেমী এর প্রতিবাদ জানিয়ে বিষয়টি পৌরসভায় একটি স্মারকলিপি জমা দেয়। পুলিশকে বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে সুরজিৎকে আটক করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: অপরাধ হয়েছিল পোষা মুরগির দিকে তেড়ে যাওয়া, পাথর ছুঁড়ে হত্যা সদ্য মা হওয়া পথকুকুরকে! আটক যুবক