advertisement

Bangla News: টাকা না দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন! দেহ লোকানো হল খাটের তলায়! ঘোলায় মারাত্মক অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Last Updated:

Bangla News: ঘোলা থানার অন্তর্গত লেনিনগর পেয়ারাবাগান এলাকায় পূজা মণ্ডলের সঙ্গে বিয়ে হয় ঋষি হরিচাদের। সেই ঋষিই নাকি খুন করেছে স্ত্রীকে।

স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
ঘোলা: ঘোলা লেনিনগড়ে টাকা চেয়ে না দেওয়ায় অন্তঃসত্বা স্ত্রীকে খুন করে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী। মৃতদেহ উদ্ধার করল ঘোলা থানার পুলিশ। গ্ৰেফতার করা হয়েছে ৩ জনকে।
ঘোলা থানার অন্তর্গত লেনিনগর পেয়ারাবাগান এলাকায় পূজা মণ্ডলের সঙ্গে বিয়ে হয় ঋষি হরিচাদের। দীর্ঘ দিন ধরে টাকার জন্য স্ত্রীকে ও শ্বশুরবাড়ির লোকজনদের চাপ দিত স্বামী ঋষি হরিচাদ।
আরও পড়ুন: হুমায়ুনের দলের প্রার্থী হলেন ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই! কান্দিতে চিন্তা বাড়ল তৃণমূলের?
বুধবার সকালে স্ত্রীর কাছে টাকা চায় স্বামী ঋষি। টাকা না দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রী পূজা মণ্ডলের গলায় কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে খুন করে স্বামী ঋষি মণ্ডল। স্ত্রীকে খুন করার পর দেহ খাটের নিচে লুকিয়ে রাখে স্বামী। পরিবারের লোকজন মেয়েকে ফোন করে না পাওয়ায় তাণদের সন্দেহ হয়। তাঁরা দরজা খুলে ঘরের ভিতর ঢুকে দেখে খাটের নিচে মোড়ানো অবস্থায় রয়েছে পূজা মণ্ডলের মৃতদেহ।
advertisement
advertisement
আরও পড়ুন: ২০২১ নন্দীগ্রাম গণনার জেলাশাসক সেই স্মিতা পাণ্ডে এবার ইলেকশন অফিসার, নতুন দায়িত্বে আর কারা?
খবর দেওয়া হয় ঘোলা থানায়। ঘোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি, অভিযুক্ত স্বামী শাশুড়ি-সহ পরিবারের একজনকে গ্রেফতার করেছে। মেয়ের মৃত্যুর জন্য দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন মৃত পূজা মণ্ডলের পরিবারের লোকজন।
সুবীর দে
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Bangla News: টাকা না দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন! দেহ লোকানো হল খাটের তলায়! ঘোলায় মারাত্মক অভিযোগ স্বামীর বিরুদ্ধে
Next Article
advertisement
Assembly Election 2026: জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন, ৭২ ঘণ্টার মধ্যে ফের নতুন জেলাশাসক মুর্শিদাবাদে
জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন, ৭২ ঘণ্টার মধ্যে ফের নতুন জেলাশাসক মুর্শিদাবাদে
  • মুর্শিদাবাদে মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ফের জেলা শাসক পরিবর্তন করল নির্বাচন কমিশন.

  • নতুন জেলা শাসক হলেন আর অর্জুন, সুরেন্দ্রকুমার মীনাকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে.

  • একসঙ্গে ১৩ জন আইএএস ও বদলি, ভোটের আগে দ্রুত প্রশাসনিক রদবদল করছে কমিশন.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement