advertisement

Rainfall: মাত্র ঘণ্টাখানেক পরেই শুরু হবে দুর্যোগ! বইবে দমকা ঝোড়ো হাওয়া, ৬ জেলায় এখনই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সতর্ক করল হাওয়া অফিস

Last Updated:
Weather Update: আগামী ঘণ্টাখানেকের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ উত্তর এবং দক্ষিণ বঙ্গ মিলিয়ে রাজ্যের ৬ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর৷ উত্তর ও দক্ষিণ বঙ্গের কোন কোন জেলায় ঝড়বৃষ্টি আসছে জানুন
1/8
বুধবার রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আগেই জানিয়েছিল হাওয়া অফিস৷ সন্ধ্যে নাগাদ রাজ্যের ছয় জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী ঘণ্টাখানেকের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ উত্তর এবং দক্ষিণ বঙ্গ মিলিয়ে রাজ্যের ৬ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর৷

2/8
দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলেই জানাল হাওয়া অফিস।

3/8
উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি ও মালদা জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

4/8
রাজ্যজুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে শুক্রবার থেকে। শুক্রবার ও শনিবার কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যে। শনিবার পর্যন্ত আরও একটা স্পেল হবে ঝড়বৃষ্টির। রবিবার ও সোমবারে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

5/8
বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে পরিস্থিতি এখনই বদলাবে না। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে।

6/8
শুক্রবার ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

7/8
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ ও দুই দিনাজপুর জেলাতে। সঙ্গে ৩০/৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইবে।

8/8
ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতে।