advertisement

হরিশ রাণার জীবনের শেষের কিছু মুহূর্ত... সামনে এল মেডিক্যাল বোর্ড নিয়ে এইমস-এর বড় সিদ্ধান্ত

Last Updated:
Harish Rana Update News : সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর তাঁর মেডিক্যাল বোর্ডে সদস্য সংখ্যা পাঁচ জন থেকে বাড়িয়ে দশ জন করা হয়েছে।
1/5
Report- Ravi Singh: সম্প্রতি হরিশ রাণাকে ইচ্ছামৃত্যুর অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই ঘটনায় একটি নতুন বিষয় সংযোজন হয়েছে। আসলে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর তরফে হরিশ রাণার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর তাঁর মেডিক্যাল বোর্ডে সদস্য সংখ্যা পাঁচ জন থেকে বাড়িয়ে দশ জন করা হয়েছে। হরিশ রাণা যাতে শান্তিতে এবং সম্মানের সঙ্গে বিদায় নিতে পারেন, সেটা নিশ্চিত করতে এবং তাঁর পরিবারকে পরামর্শ দেওয়ার জন্য এই  বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

2/5
এইমস-এর নয়া মেডিক্যাল বোর্ডে নানা বিষয়ের বিশেষজ্ঞ তো রাখা হয়েছেই, এর পাশাপাশি মনোরোগ বিশেষজ্ঞের সংখ্যাও বাড়ানো হয়েছে। শুধু হরিশের অবস্থা মূল্যায়ন করতেই নয়, এর পাশাপাশি এই কঠিন সময়ে তাঁর পরিবারকে মানসিক জোর দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, হরিশ রাণা বর্তমানে এইমস-এর প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে ভর্তি আছেন। এই ইউনিটে সাধারণত গুরুতর অসুস্থ রোগীদের বিশ্রাম ও সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয়।

3/5
চিকিৎসকদের মতে, হরিশের অবস্থা বর্তমানে স্থিতিশীল। কিন্তু তাঁর শরীরের বেশ কিছু অঙ্গ এখনও পুরোপুরি সেরে ওঠেনি। ধীরে ধীরে সরিয়ে নেওয়া হচ্ছে সাপোর্ট সিস্টেম: চিকিৎসা চলাকালীন ইতিমধ্যেই হরিশ রাণার কিছু কিছু মেডিক্যাল সাপোর্ট সিস্টেম সরিয়ে নিতে শুরু করেছেন চিকিৎসকেরা। সূত্র মতে, তাঁর নিউট্রিশনাল সাপোর্ট সরিয়ে নেওয়া হয়েছে। এমনকী, তাঁকে আর ভেন্টিলেটরেও রাখা হয়নি। তবে প্রয়োজনীয় ওষুধপত্র এখনও দেওয়া হচ্ছে।

4/5
চিকিৎসকদের বক্তব্য, এই প্রক্রিয়াটি চিকিৎসা প্রোটোকল মেনেই করা হচ্ছে এবং প্রতিটি সিদ্ধান্ত বিশেষজ্ঞের পরামর্শের ভিত্তিতে নেওয়া হচ্ছে। শুধু তা-ই নয়, হরিশ রাণার অঙ্গপ্রত্যঙ্গের অবস্থার উপরেও নজরদারি চালানো হচ্ছে। যেহেতু তাঁর বেশ কিছু অঙ্গ পুরোপুরি সুস্থ নয়, তাই অঙ্গদান সম্ভব হবে কি না, সেই বিষয়ে ডাক্তারি পরীক্ষার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

5/5
পরিবারকে মানসিক ভাবে প্রস্তুত করার উপর জোর: এই ঘটনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল - পারিবারিক কাউন্সেলিং। এইমস কর্তৃপক্ষ মনোরোগ বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছেন। এই দলটি প্রতিনিয়ত হরিশের বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। কঠিন পরিস্থিতির জন্য পরিবারটিকে মানসিক ভাবে প্রস্তুতও করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য মানবিকতার খাতিরে পরিবারের একজন সদস্যকে হরিশের সঙ্গে থাকার অনুমতি দিয়েছেন। ফলে বেশিরভাগ সময় মা-ই তাঁর সঙ্গেই থাকছেন। হরিশের বাবা, ভাই এবং বোনও মাঝে মাঝে দেখা করতে আসছেন।