advertisement

TMC Candidate: আসন বদলে গিয়েছে, তারপরই 'মনের কথা' খুলে বলে দিলেন তৃণমূলের তারকা প্রার্থী সোহম!

Last Updated:

West Bengal Assembly Election: প্রার্থীদের নাম ঘোষণার ঠিক একদিন পরেই, বুধবার কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া মৈত্র সকল প্রার্থীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন। করিমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীও এই বৈঠকে উপস্থিত ছিলেন

+
করিমপুরে

করিমপুরে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী

কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: গতকাল প্রার্থী তালিকা ঘোষণা হতেই করিমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী কৃষ্ণনগরে দলীয় বৈঠকে যোগ দিলেন। প্রার্থীদের নাম ঘোষণার ঠিক একদিন পরেই, বুধবার কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া মৈত্র সকল প্রার্থীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন।
একে একে সব প্রার্থীই কৃষ্ণনগর বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা দলীয় কার্যালয়ে এসে পৌঁছান। করিমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীও এই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও, বিভিন্ন ব্লক ও শাখা সংগঠনের সভাপতিরাও এই বৈঠকে যোগ দেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বর্তমানে আলোচনা চলছে।
advertisement
advertisement
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে করিমপুরের তৃণমূল প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী জানান, “সবার প্রথমেই আমি শুভেচ্ছা জ্ঞাপন করব আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তারা আমাকে আবারও সেই সুযোগটা করে দিয়েছে। ইতিমধ্যেই করিমপুরে আমি কাল থেকেই সবার সঙ্গে যোগাযোগে রয়েছি। আমাদের কাছে শুধুমাত্র একটাই অস্ত্র তা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। এই উন্নয়নটা নিয়ে গিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে মানুষের দুয়ারে। বাংলার মানুষ যথেষ্ট ভাবে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দিয়েছেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন বাস্তবে তার প্রতিফলন ঘটেছে। আমরা একটাই মাত্র উন্নয়নের অস্ত্র নিয়ে মানুষের কাছে পৌঁছাব এবং এটা বোঝাব, আমার মনে হয় মানুষ যথেষ্ট ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ২০২৬ এ জবাব দেবে।”
advertisement
এর আগেও একাধিক তারকা প্রার্থীকে দেখেছে নদিয়া জেলার মানুষজন। এর আগে একুশের ভোটে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন৷ সেবার ভোটে জিতেওছিলেন তৃণমূলের তারকা প্রার্থী৷ এবার কেন্দ্র বদলে তাঁকে করিমপুর থেকে প্রার্থী করেছে তৃণমূূল৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
TMC Candidate: আসন বদলে গিয়েছে, তারপরই 'মনের কথা' খুলে বলে দিলেন তৃণমূলের তারকা প্রার্থী সোহম!
Next Article
advertisement
Assembly Election 2026: জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন, ৭২ ঘণ্টার মধ্যে ফের নতুন জেলাশাসক মুর্শিদাবাদে
জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন, ৭২ ঘণ্টার মধ্যে ফের নতুন জেলাশাসক মুর্শিদাবাদে
  • মুর্শিদাবাদে মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ফের জেলা শাসক পরিবর্তন করল নির্বাচন কমিশন.

  • নতুন জেলা শাসক হলেন আর অর্জুন, সুরেন্দ্রকুমার মীনাকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে.

  • একসঙ্গে ১৩ জন আইএএস ও বদলি, ভোটের আগে দ্রুত প্রশাসনিক রদবদল করছে কমিশন.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement