advertisement

West Bengal Assembly Elections 2026: মা বিজেপি প্রার্থী-ছেলে তৃণমূল! ভোটের লড়াইয়ে উত্তাপ বাড়ছে ডাবগ্রাম-ফুলবাড়িতে

Last Updated:
West Bengal Assembly Elections 2026: এ এক বেনজির লড়াই। একই কেন্দ্রে বিজেপির প্রার্থী মা, আর তৃণমূলের প্রার্থী ছেলে। কোন কেন্দ্র জানেন?
1/4
ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে এবার তৈরি হয়েছে এক ব্যতিক্রমী রাজনৈতিক পরিস্থিতি, যেখানে এই পরিবারের ছোট্ট বেলার চলাফেরা। দুই সদস্য ভিন্ন রাজনৈতিক দলের হয়ে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন। প্রাক্তন বিধায়ক শিখা চট্টোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন—তার কাছে পরিবারের আগে দলই অগ্রাধিকার। প্রয়োজনে ছেলে বা স্বামী—কাউকেই আলাদা করে বিবেচনা করবেন না, লক্ষ্য একটাই—দলকে জয়ী করা।

2/4
এই প্রেক্ষাপটে তাঁর ছেলে রঞ্জন শীল শর্মা-র বক্তব্যও তাৎপর্যপূর্ণ। তিনি পরিষ্কার জানিয়েছেন, এই লড়াই কোনও ব্যক্তিগত সংঘাত নয়, বরং সম্পূর্ণ রাজনৈতিক—দলের আদর্শ ও অবস্থানের লড়াই। ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে একদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস-এর প্রার্থী রঞ্জন শীল শর্মা, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি-র প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। ফলে এই কেন্দ্রের নির্বাচন ঘিরে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।

3/4
রঞ্জনের জীবনের সঙ্গে শিখার সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক নয়, গভীরভাবে ব্যক্তিগতও। ছোটবেলায় বাবাকে হারানোর পর শিখাই তাকে নিজের সন্তানের মতো বড় করে তোলেন। পরবর্তীতে মায়ের মৃত্যুর পর কার্যত অভিভাবকের ভূমিকা পালন করেন তিনি। সেই সূত্রেই রঞ্জনের রাজনীতিতে প্রবেশও শিখার হাত ধরেই। তবে সময়ের সঙ্গে বদলেছে রাজনৈতিক অবস্থান। একসময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও মতপার্থক্যের জেরে শিখা চট্টোপাধ্যায় যোগ দেন বিজেপিতে। অন্যদিকে রঞ্জন থেকে যান তৃণমূলেই এবং বর্তমানে শিলিগুড়ি পুরনিগমের কাউন্সিলর হিসেবে কাজ করছেন।
রঞ্জনের জীবনের সঙ্গে শিখার সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক নয়, গভীরভাবে ব্যক্তিগতও। ছোটবেলায় বাবাকে হারানোর পর শিখাই তাকে নিজের সন্তানের মতো বড় করে তোলেন। পরবর্তীতে মায়ের মৃত্যুর পর কার্যত অভিভাবকের ভূমিকা পালন করেন তিনি। সেই সূত্রেই রঞ্জনের রাজনীতিতে প্রবেশও শিখার হাত ধরেই।তবে সময়ের সঙ্গে বদলেছে রাজনৈতিক অবস্থান। একসময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও মতপার্থক্যের জেরে শিখা চট্টোপাধ্যায় যোগ দেন বিজেপিতে। অন্যদিকে রঞ্জন থেকে যান তৃণমূলেই এবং বর্তমানে শিলিগুড়ি পুরনিগমের কাউন্সিলর হিসেবে কাজ করছেন।
advertisement
4/4
নির্বাচনে মুখোমুখি লড়াই প্রসঙ্গে রঞ্জন জানিয়েছেন, পারিবারিক সম্পর্ককে সম্মান জানিয়েই তিনি প্রচারে নামবেন । যদিও শিখা চট্টোপাধ্যায় এই বিষয়ে এখনও প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করেননি।সব মিলিয়ে, ডাবগ্রাম-ফুলবাড়ির এই নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং পারিবারিক সম্পর্ক ও আদর্শের সংঘাতের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে—যেখানে আবেগ ও রাজনীতি একসঙ্গে মিশে গেছে।