Cockroaches Tips: খরচ হবে না একটা টাকাও, শুধু এই ফলের খোসা রান্নাঘরে রাখলেই কেল্লা ফতে! এক নিমেষে ধ্বংস হবে আরশোলার বংশ
- Reported by:BENGALI NEWS18
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Cockroaches Tips: এই সমস্যার মোকাবিলা করার জন্য বাজারে আজকাল নানা ধরনের রাসায়নিক পাওয়া যায়। যা আমাদের স্বাস্থ্যের জন্য ভাল নয়।
রান্নাঘরের একটা অত্যন্ত বড় সমস্যা হল আরশোলা। সকলেই এই সমস্যার সম্মুখীন হয়েই থাকেন। রান্নাঘর যতই পরিষ্কার থাকুক না কেন, আরশোলার উপদ্রব কিন্তু চলতেই থাকে। এই সমস্যার মোকাবিলা করার জন্য বাজারে আজকাল নানা ধরনের রাসায়নিক পাওয়া যায়। যা আমাদের স্বাস্থ্যের জন্য ভাল নয়। তবে প্রাকৃতিক উপায়েও কিন্তু আরশোলার উৎপাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আর এর জন্য যেসব উপকরণের প্রয়োজন হয়, সেগুলি সহজলভ্য। বেশিরভাগ ক্ষেত্রে রান্নাঘরেই তা পাওয়া যায়। (Representative Image)
advertisement
কমলালেবুর খোসা: আরশোলা তাড়ানোর জন্য কমলালেবুর খোলা একটি দুর্দান্ত সমাধান। আসলে কমলালেবুর সাইট্রাস গন্ধে পালায় আরশোলারা। কিন্তু এটি ব্যবহারের উপায় কী? কমলালেবু খাওয়ার পর কমলালেবুর খোসা ফেলে না দিয়ে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। আর খোসার সেই গুঁড়ো রান্নাঘরের আনাচে-কানাচে বিশেষ করে যেখানে আরশোলার উৎপাত বেশি, সেখানে ছড়িয়ে দিতে হবে। এর গন্ধ পেলেই পালাবে আরশোলারা। (Representative Image)
advertisement
advertisement
advertisement
advertisement
নিম তেল: জলে সামান্য নিম তেল মিশিয়ে রান্নাঘরে স্প্রে করলে আরশোলার পাশাপাশি অন্যান্য পোকামাকড়ও দূরে হয়। রাসায়নিক স্প্রে ব্যবহারের পরিবর্তে বরং এই প্রাকৃতিক টিপসগুলি মেনে চললে আমাদের স্বাস্থ্যের উন্নতি তো হবেই। সেই সঙ্গে রান্নাঘরও পরিষ্কার থাকবে। এছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘরের বেসিন পরিষ্কার করা আবশ্যক। বর্জ্য কিংবা আবর্জনা যেন না জমে সেদিকে লক্ষ্য করতে হবে। আর এই সমস্ত ছোট ছোট সতর্কতা অবলম্বন করলে আরশোলার সমস্যা অনেকাংশেই কমানো যেতে পারে। (Representative Image)







