advertisement

Assembly Election 2026: জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন, ৭২ ঘণ্টার মধ্যে ফের নতুন জেলাশাসক মুর্শিদাবাদে

Last Updated:

জানা গিয়েছে, নির্দেশ অনুযায়ী, এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে এবং ১৯ মার্চ ২০২৬ বিকেল ৩টার মধ্যে যোগদানের রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। এছাড়া, যাঁদের সরানো হয়েছে, তাঁদের নির্বাচনী কাজে আর কোনও পদে রাখা যাবে না নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত। a

মুর্শিদাবাদ জেলা শাসক অফিস 
মুর্শিদাবাদ জেলা শাসক অফিস 
মুর্শিদাবাদ: জেলাজুড়ে পুলিশকর্তাদের রদবদলের পরে আবারও ফের জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন৷ মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে আবার জেলা শাসক পরিবর্তন মুর্শিদাবাদে। নির্বাচন ঘিরে একাধিকবার অশান্তি তৈরি হয় মুর্শিদাবাদে। তাই এবার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন একমাত্র লক্ষ্য।  বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই একাধিকবার মুর্শিদাবাদ জেলার জেলা শাসক বদল করল নির্বাচন কমিশন। নতুন জেলা শাসক আর অর্জুন (২০১০)।
১৮ মার্চ নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানেই স্পষ্ট উল্লেখ, মুর্শিদাবাদের নতুন জেলা শাসক হলেন আর অর্জুন, জেলার নির্বাচনী আধিকারিকও তিনিই। গত ১৪ মার্চ মুর্শিদাবাদের জেলা শাসকের দায়িত্ব নেন সুরেন্দ্রকুমার মীনা।  নীতিন সিংহানিয়াকে সরিয়ে সুরেন্দ্রকুমার মিনাকে দায়িত্ব দেওয়া হয়। ১৪ মার্চ বহরমপুরে প্রশাসনিক ভবনে নিতীন সিংহানিয়ার কাছ থেকে নিজের দায়িত্ব বুঝে নেন সুরেন্দ্রকুমার মিনা। তিন দিনের মাথায় ফের জেলা শাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। জেলা শাসকের পাশাপাশি মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি দায়িত্বে আসেন অজিত সিং যাদব। সুধীর কুমার নীলাকান্তমকে সরিয়ে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি করা হল অজিত সিং যাদবকে। ভোটের মুখে এই রদবদলের পেছনে কারণ নিয়ে ইতিমধ্যেই শোরগোল জেলা জুড়ে। ওয়াকিবহাল মহলের দাবি,  ১৫ মার্চ ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়েছে এবং প্রশাসন এখন পুরোপুরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। সেই ক্ষমতা হাতে পাওয়ার পর থেকেই দ্রুতগতিতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে কমিশন।
advertisement
আরও পড়ুন: বেহালার দুই বিধানসভায় চমক, পার্থর বেহালা পশ্চিমে প্রার্থী রত্না, বেহালা পূর্বে কাকে টিকিট দিল তৃণমূল?
সূত্রের খবর, ১৩ জন জেলাশাসককে সরানো হয়েছে কমিশনের তরফে। একসঙ্গে ১৩ জন আইএসকে ও বদলি৷ কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতার উত্তর ও দক্ষিণ অংশও রয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Assembly Election 2026: জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন, ৭২ ঘণ্টার মধ্যে ফের নতুন জেলাশাসক মুর্শিদাবাদে
Next Article
advertisement
Assembly Election 2026: জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন, ৭২ ঘণ্টার মধ্যে ফের নতুন জেলাশাসক মুর্শিদাবাদে
জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন, ৭২ ঘণ্টার মধ্যে ফের নতুন জেলাশাসক মুর্শিদাবাদে
  • মুর্শিদাবাদে মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ফের জেলা শাসক পরিবর্তন করল নির্বাচন কমিশন.

  • নতুন জেলা শাসক হলেন আর অর্জুন, সুরেন্দ্রকুমার মীনাকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে.

  • একসঙ্গে ১৩ জন আইএএস ও বদলি, ভোটের আগে দ্রুত প্রশাসনিক রদবদল করছে কমিশন.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement