North Dinajpur News: মেয়েকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনা! দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে বাবার মৃত্যু, পরিবারে শোকের ছায়া
- Published by:Sneha Paul
Last Updated:
North Dinajpur News: মেয়ের ডায়ালিসিস করানোর কথা ছিল বলে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু রাস্তাতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাবার।
ইসলামপুর, উত্তর দিনাজপুরঃ মেয়ের ডায়ালিসিস করানোর কথা ছিল। সেই জন্য তাঁকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন মহম্মদ আনওয়ারুল। কিন্তু রাস্তাতেই সব শেষ হয়ে গেল! ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ওই ব্যক্তি। বুধবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ঘটনাটি ঘটেছে।
এদিন ইসলামপুরের দক্ষিণ কাঁচনা এলাকায় এই পথ দুর্ঘটনাটি ঘটে। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে দু’জন। স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম মহম্মদ আনওয়ারুল এবং মাজহার আলম।
আরও পড়ুনঃ নাম ঘোষণা হতেই ময়দানে! প্রচারে বেরিয়ে ঝড় তুললেন চোপড়ার তৃণমূল প্রার্থী, দলের কর্মীদের উদ্দেশে বড় বার্তা
জানা গিয়েছে, দুই মেয়েকে বাইকে বসিয়ে ইসলামপুরের দিকে যাচ্ছিলেন আনওয়ারুল। সেই সময়ই ঘটে বিপত্তি। উল্টো দিক থেকে আসা মাজহার আলমের বাইকের সঙ্গে আনওয়ারুলের বাইকের সংঘর্ষ হলে ছিটকে পড়েন সকলে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও দুই বাইক চালককে বাঁচানো যায়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, গোয়ালপোখরের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ডোপকূল এলাকার বাসিন্দা ছিলেন মহম্মদ আনওয়ারুল। অন্যদিকে মাজহার আলমের বাড়ি ইসলামপুরের ধানতলায়। এদিন দু’জনের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তাঁরা। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। মর্মান্তিক এই ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Uttar Dinajpur,West Bengal
First Published :
Mar 18, 2026 6:08 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: মেয়েকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনা! দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে বাবার মৃত্যু, পরিবারে শোকের ছায়া










