advertisement

KKR News: এই ২ তারকা উপর নির্ভর করবে কেকেআরের ভাগ্য! জানিয়ে দিলেন তারকা ব্যাটার

Last Updated:

KKR News: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ফাফ ডুপ্লেসি মনে করছেন, কেকেআর যদি ভালো ফল করতে চায়, তাহলে নিজেদের শক্তির জায়গাগুলোকে কাজে লাগাতে হবে।

KKR
KKR
গত মরশুমের হতাশাজনক পারফরম্যান্স এখন অতীত। আইপিএল ২০২৬-এর নতুন মরশুমে নতুন উদ্যমে শুরু করতে চাইছে ৩ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। ইতিমধ্যেই দেশ-বিদেশের তারকা ক্রিকেটারকে কেকেআরকে নতুন মরশুম শুরুর আগে নামারকম টিপস দিচ্ছেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ফাফ ডুপ্লেসি মনে করছেন, কেকেআর যদি ভালো ফল করতে চায়, তাহলে নিজেদের শক্তির জায়গাগুলোকে কাজে লাগাতে হবে। বিশেষ করে দলের স্পিন আক্রমণই হতে পারে তাদের বড় অস্ত্র।
প্রোটিয়া তারকার মতে, ইডেন গার্ডেন্সের পিচ স্পিন সহায়ক করা হলে দলের বড় সুবিধা হবে। কারণ দলে রয়েছেন দুই দুর্দান্ত স্পিনার সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। এই দুই বোলার যদি নিজেদের মতো করে বল করতে পারেন, তাহলে প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হবে। নিজেদের দিনে তারা ম্যাচের মোড়ও ঘুড়িয়ে দিতে পারেন।
advertisement
তিনি আরও বলেন, এই দুই স্পিনার বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরাদের মধ্যে পড়েন। তবে যদি তারা এমন পিচে খেলে যেখানে স্পিনের সুবিধা কম, তাহলে দলের বড় শক্তি নষ্ট হয়ে যেতে পারে। তাই পিচ তৈরির সময় তাদের কথা মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
অন্যদিকে, ডু প্লেসিস ক্যামেরন গ্রিনকেও দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন। আইপিএল নিলামে বড় দামে দলে আসায় তার ওপর বাড়তি চাপ থাকবে। পাশাপাশি ব্যাটিং ও বোলিং—দুই দিকেই তাকে পারফর্ম করতে হবে বলে মনে করা হচ্ছে। ক্যামেরন গ্রিন ফর্মে থাকলে কেকেআরের শক্তি অনেকটাই বাড়বে।
advertisement
গত মরশুমে কেকেআরের পারফরম্যান্স খুব ভালো ছিল না। এবার অজিঙ্কে রাহানের নেতৃত্বে দল নতুনভাবে ঘুরে দাঁড়াতে চাইছে। ২৯ মার্চ কেকেআরের প্রথম ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে দল নিজেদের কৌশল ঠিক করে নিতে ব্যস্ত।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR News: এই ২ তারকা উপর নির্ভর করবে কেকেআরের ভাগ্য! জানিয়ে দিলেন তারকা ব্যাটার
Next Article
advertisement
দলীয় সমস্যা মিটল অবশেষে? কালীগঞ্জে সিপিআইএম প্রার্থী সাবিনা ইয়াসমিনের প্রচার, কন্যাহারা মায়ের পাশে দলীয় নেতৃত্বেরা
দলীয় সমস্যা মিটল অবশেষে? কালীগঞ্জে সিপিআইএম প্রার্থী সাবিনা ইয়াসমিনের প্রচার, কন্যাহারা মায়ের পাশে দলীয় নেতৃত্বেরা
  • কালীগঞ্জে সিপিআইএম প্রার্থী সাবিনা ইয়াসমিন

  • সমস্যা মিটিয়ে প্রচারে সক্রিয় হয়েছে সিপিআইএম

  • প্রথমে অসন্তোষ থাকলেও এখন ঐক্যবদ্ধ প্রচার চলছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement