দলীয় সমস্যা মিটল অবশেষে? কালীগঞ্জে সিপিআইএম প্রার্থী সাবিনা ইয়াসমিনের প্রচার, কন্যাহারা মায়ের পাশে দলীয় নেতৃত্বেরা
- Published by:Rachana Majumder
Last Updated:
দলীয় সূত্রে দাবি, অভ্যন্তরীন সমস্যা মিটিয়ে সংগঠনকে ঐকবদ্ধ করেই নির্বাচনী লড়াইয়ে নামতে চাইছে সিপিআইএম।
নদিয়া, সমীর রুদ্র: গতকাল দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মাঝেই আজ কালীগঞ্জে সিপিআইএম প্রার্থীকে সঙ্গে নিয়ে ভোট প্রচারে নামলেন দলীয় কর্মী-সমর্থকরা। ২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয়োৎসব থেকে ছোড়া বোমায় মৃত্যু হয়েছিল মেয়ে তামান্নার। মেয়ের ন্যায়বিচারের দাবিতে এখনও অনড় সাবিনা কি এবার বিধানসভা ভোটের প্রার্থী হবেন? সে নিয়ে জল্পনা ছিলই। অবশেষে সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানালেন, কালীগঞ্জ কেন্দ্র থেকে সেই তামান্নার মা সাবিনা ইয়াসমিন প্রার্থী হচ্ছেন। তবে এই ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন দলের কর্মী ও সমর্থকদের একাংশ।
তাদের দাবি, সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত নন। তাই তাঁকে প্রার্থী হিসেবে মেনে নিতে নারাজ স্থানীয় কর্মী-সমর্থকদের একটি বড় অংশ। এই নিয়ে সোমবারই পলাশির সিপিআইএম পার্টি অফিসে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা পার্টি অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দলীয় কার্যালয়ে ভাঙচুরের পর আজ কালীগঞ্জের সিপিআইএম প্রার্থীকে নিয়ে প্রচার করেন কর্মী সমর্থকেরা।
advertisement
আরও পড়ুন: দূরত্ব ঘুচল না, বিধানসভার টিকিট পেলেন না ৫ বারের বিধায়ক পার্থ! নাম বাদ প্রাথমিকের মানিকেরও
advertisement
advertisement
কালীগঞ্জ বিধানসভায় সিপিআইএম প্রার্থী করা হয়েছে সাবিনা ইয়াসমিনকে, যিনি তামান্না খাতুনের মা। প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দলের একাংশের অসন্তোষ সামনে আসে। অভিযোগ, পছন্দের প্রার্থী না হওয়ায় গত মঙ্গলবার পলাশীর দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। তবে সেই বিতর্কের আবহ কাটিয়ে আজ জোরকদমে প্রচারে নামেন প্রার্থী সাবিনা ইয়াসমিন। দেবগ্রাম স্টেশন, স্থানীয় বাজার এবং যমপুকুর বাজার এলাকায় প্রচার করেন তিনি। সঙ্গে ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা।
advertisement
এর আগে তামান্নার মা বলেছিলেন, ‘মেয়ের ন্যায়বিচার ছাড়া আর কিছুই চাই না। সত্যি বলতে, রাজনীতি সম্পর্কে তো কিছু বুঝিও না।’ CPIM কিংবা অন্য কোনও দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল ভোটে দাঁড়ানোর? এ প্রশ্নের উত্তরে তাঁর বক্তব্য ছিল, ‘এখনও আমার কাছে এমন কোনও প্রস্তাব আসেনি। প্রস্তাব এলেও আমি রাজি হব কি না, জানি না। কারণ আমি কিংবা আমার পরিবারের রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই। যদি কখনও এমন প্রস্তাব আসেও, তাহলে ভাবনাচিন্তা করে দেখব। সে মুহূর্তে আমার মন কেমন থাকবে, তার উপর নির্ভর করে ভেবে দেখব।’ কিন্তু সেই সব সংশয় দূরে সরিয়ে অবশেষে প্রার্থী হলেন তিনি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 18, 2026 6:23 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
দলীয় সমস্যা মিটল অবশেষে? কালীগঞ্জে সিপিআইএম প্রার্থী সাবিনা ইয়াসমিনের প্রচার, কন্যাহারা মায়ের পাশে দলীয় নেতৃত্বেরা










