advertisement

TMC Candidate List 2026: বেহালার দুই বিধানসভায় চমক, পার্থর বেহালা পশ্চিমে প্রার্থী রত্না, বেহালা পূর্বে কাকে টিকিট দিল তৃণমূল?

Last Updated:

TMC Candidate List 2026: বেহালা পূর্ব থেকে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় বিধায়ক ছিলেন। এবার তিনি কোন আসনে দাঁড়াবেন? পূর্বে নতুন কে?

বেহালা পশ্চিমে প্রার্থী রত্না
বেহালা পশ্চিমে প্রার্থী রত্না
কলকাতা: ছাব্বিশের নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে প্রার্থী তালিকা প্রকাশ করেন তিনি। তিনটি আসন ছেড়ে দেওয়া হয়েছে জিটিএ-কে। বেহালা পূর্ব ও বেহালা পশ্চিমে এবার চমক থাকল প্রার্থী তালিকায়।
এতদিন বেহালা পূর্ব থেকে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় বিধায়ক ছিলেন। এবার তিনি বেহালা পশ্চিম থেকে বিধানসভার টিকিট পেয়েছেন। বেহালা পশ্চিম থেকে পার্থ চট্টোপাধ্যায়কে আর টিকিট দিল না তৃণমূল। পার্থর জায়গায় এবার লড়বেন রত্না চট্টোপাধ্যায়। বেহালা পূর্ব থেকে এবার টিকিট পেলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। দক্ষিণ ২৪ পরগনায় আইএনটিটিইউসি-র নেতাও ছিলেন শুভাশিস।
advertisement
শুভাশিস চক্রবর্তী
advertisement
শুভাশিস চক্রবর্তী
আরও পড়ুন: দূরত্ব ঘুচল না, বিধানসভার টিকিট পেলেন না ৫ বারের বিধায়ক পার্থ! নাম বাদ প্রাথমিকের মানিকেরও
অনেকেই এবছর ভেবেছিলেন ফের মমতার ঘনিষ্ঠ বৃত্তে দেখা যাওয়া শোভন চট্টোপাধ্যায় বিধানসভার টিকিট পেতে পারেন। সেক্ষেত্রে পার্থর বেহালা পশ্চিমের নাম শোনা গিয়েছিল। তবে শোভন নয়, সেই সিটে এবার লড়তে চলেছেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। এই সমীকরণের মাঝেই রত্না স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্র বদল নিয়ে তাঁর আপত্তি নেই। তাঁর কথায়, দল যেখানে দায়িত্ব দেবে, সেখানেই কাজ করবেন। কেন্দ্র নয়, কাজটাই বড় কথা।
advertisement
গোসাবায় সুব্রত মণ্ডল, বাসন্তীতে নীলিমা বিশাল মিস্ত্রি, কুলতলিতে গণেশচন্দ্র মণ্ডল, পাথরপ্রতিমায় সমীরকুমার জানা, কাকদ্বীপে মন্টুরাম পাখিরা, সাগরে বঙ্কিমচন্দ্র হাজরা, কুলপিতে বর্ণালী ধাড়া, রায়দিঘিতে তাপস মণ্ডল, মন্দিরবাজারে জয়দেব হালদার। জয়নগরে প্রার্থী হয়েছেন বিশ্বনাথ দাস, বারুইপুর (পূর্ব) বিভাস সর্দার, ক্যানিং (পশ্চিম) পরেশরাম দাস, ক্যানিং (পূর্ব) বাহারুল ইসলাম, বারুইপুর (পশ্চিম) বিমান বন্দ্যোপাধ্যায়, মগরাহাট পূর্বে শর্মিষ্ঠা পুরোকাইত এবং মগরাহাট পশ্চিমে শামিম আহমেদ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Candidate List 2026: বেহালার দুই বিধানসভায় চমক, পার্থর বেহালা পশ্চিমে প্রার্থী রত্না, বেহালা পূর্বে কাকে টিকিট দিল তৃণমূল?
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
  • প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি থাকে

  • তবে এবার সেভাবে নতুন কোনও 'টলিউড ফেস' উঠে এল না

  • বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা কে কে, জানুন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement