advertisement

Shatarup Ghosh CPIM: কসবায় এবার নতুন মুখ দিপু, প্রার্থী হতে চাইছেন না শতরূপ ঘোষ! কেন? নিজের সঙ্গে তুলনা টেনে জবাব বিমান বসুর

Last Updated:

Shatarup Ghosh CPIM: বিধানসভা ভোটে শতরূপ ঘোষ এবার টিকিট পেলেন না। কসবায় বামেদের প্রার্থী দিপু দাস। কারণটা কী? জানুন...

শতরূপ ঘোষ ও বিমান বসু (ফাইল ছবি)
শতরূপ ঘোষ ও বিমান বসু (ফাইল ছবি)
কলকাতা: বামেদের ভোটের প্রার্থী তালিকায় নাম নেই শতরূপ ঘোষের। কসবা কেন্দ্রে বেশ কয়েকটি নির্বাচনের সিপিআইএম মুখ শতরূপের এবার নামই নেই প্রথম দফার তালিকায়। কেন? ভোটে শতরূপ এবার টিকিট পেলেন না। অথচ কসবা কেন্দ্রের প্রার্থী হিসেবে খুব কম পরিচিত মুখ দিপু দাসকে প্রার্থী করা হয়েছে। কিন্তু কেন এমন পরিবর্তন?
জবাব দিলেন বামফ্রন্টের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সোমবারই ১৯২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। শতরূপের প্রার্থী তালিকায় নাম না থাকা নিয়ে তিনি বলেন, ‘এটা কোনও বিষয়ই নয়। শতরূপ পার্টির কাজ করতে চাইছেন। প্রার্থী আর হতে চাইছে না। যদি কেউ প্রার্থী আর না হয়ে পার্টি করতে চায়, তাহলে তাঁকে স্বাগত। ১৯৫৯ সাল থেকে আমাকেও বার বার প্রার্থী করতে চেয়েছে। কিন্তু আমি হইনি। তার মানে যাঁরা প্রার্থী হতে চায় না, তাঁরা দল করবে। অসুবিধে কী আছে!’
advertisement
আরও পড়ুন: ‘মেয়ের বিচার না পাওয়া অবধি লড়াই চলবে’, কালীগঞ্জ থেকে বাম প্রার্থী হয়ে পরিবর্তনের ডাক তামান্নার মা সাবিনা ইয়াসমিনের
নির্বাচনী ময়দানে প্রথমবার শতরূপকে দেখা যায় ২০১১ সালে। রাজ্যে সেবছরই পালাবদল হয়। আর সেই পালাবদলের সময় তৃণমূলের জাভেদ আহমেদ খানের কাছে হেরে যান শতরূপ। এরপর ২০১৬ এবং ২০২১ সালেও কসবা থেকে তিনি সিপিএমের প্রার্থী হন। তিনবার প্রতিদ্বন্দ্বিতা করেও নির্বাচনী ময়দানে এখন পর্যন্ত জয় পাননি শতরূপ। নির্বাচনী ময়দানে জয় না পেলেও বক্তৃতায় নজর কাড়েন।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘এক ফোঁটা জায়গা দেব না’, প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
নিউজ চ্যানেলগুলির বিতর্কসভায় সিপিআইএমের প্রতিনিধি হিসেবে দেখা যায় তাঁকে। তীক্ষ্ণ বাক্যবাণে প্রতিপক্ষকে আক্রমণ করেন। কখনও কখনও তাঁর সরস ও ব্যঙ্গাত্মক মন্তব্যে বিতর্কসভায় হাসির রোল ওঠে। প্রতিপক্ষকে কুপোকাত করতে ইতিহাসের পাতা থেকে তথ্য তুলে ধরেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা সিপিএমের এই তরুণ নেতা এবার মন দিয়ে দল করতে চাইছেন। আর তাতে সায় দিয়েছেন দলের প্রবীণ চেয়ারম্যান বিমান বসুও।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Shatarup Ghosh CPIM: কসবায় এবার নতুন মুখ দিপু, প্রার্থী হতে চাইছেন না শতরূপ ঘোষ! কেন? নিজের সঙ্গে তুলনা টেনে জবাব বিমান বসুর
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement