advertisement

CPIM Meenakshi Mukherjee: 'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া

Last Updated:

CPIM Meenakshi Mukherjee: উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। রাতে দলীয় কর্মীদের নিয়ে প্রচার শুরু করলেন বাম নেত্রী।

Rapid Read
মীনাক্ষী মুখোপাধ্যায়
মীনাক্ষী মুখোপাধ্যায়
উত্তরপাড়া: রাজ্যে বিধানসভা ভোটে ২৯৪ টি আসনের মধ্যে প্রথম দফায় ১৯২টিতে প্রার্থিতালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। ২০২১ সালের বিধানসভা ভোটে নতুন প্রজন্মের বহু প্রার্থী দেওয়া হলেও এ বার নবীন-প্রবীণ সমন্বয়ের প্রয়াস দেখা গিয়েছে তালিকায়।
উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মীনাক্ষী। সেই ৬২৬৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন তিনি। তবে রাজনীতির ময়দানে মীনাক্ষী লড়াকু মুখ। এদিকে উত্তরপাড়া বিধানসভায় টানা তিন বছর ধরে জিতে আসছে তৃণমূল। ২০২১-এ এই কেন্দ্র থেকে জয়ী হন কাঞ্চন মল্লিক।
advertisement
আরও পড়ুন: দুই কিস্তিতে মিলবে বকেয়া ডিএ, মমতার ঘোষণার পরই বিজ্ঞপ্তি জারি! প্রথম কিস্তি মার্চে, আর দ্বিতীয়? বড় খবর
এদিন প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই মাঠে নেমে পড়েন মীনাক্ষী। প্রচার শুরু করে দেন নিজের বিধানসভা এলাকায়। বলেন, ”নির্বাচন আমাদের কাছে বড় লড়াই। সারা বছর মানুষের রুটিরুজির স্বার্থে লড়াই করে যাই। আমাদের প্রত্যেকটা কর্মী মাটি কামড়ে পরে রয়েছে। রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রে আমরা লড়াই করছি। বিজেপি ও তৃণমূলকে এক ফোঁটা জায়গা দেব না।”
advertisement
advertisement
আরও পড়ুন: সব জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিয়েই বিধানসভার টিকিট পেলেন সন্তু পান! কোন কেন্দ্রের প্রার্থী?
উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মীনাক্ষীর নাম ঘোষণার পরই রাতে দলীয় কর্মীদের নিয়ে উত্তরপাড়া এলাকায় প্রচার করেন। উত্তরপাড়ায় বামেদের যে বাড়তি নজর ছিল তা বোঝাই যাচ্ছিল। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রটি শ্রীরামপুর লোকসভার অন্তর্ভুক্ত। লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে লড়েছিলেন দীপ্সিতা। প্রতীকউর রহমানের তৃণমূলে যোগদান কিমবা হুমায়ুন কবীরের সঙ্গে সেলিমের বৈঠকের জেরে বারবার শিরোনামে এসেছে বামেরা। এবারে কি হাল হবে ভোটবাক্সের? সেদিকেই চোখ রাজনৈতিক বিশেষজ্ঞদের।
advertisement
রানা কর্মকার
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
CPIM Meenakshi Mukherjee: 'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
Next Article
advertisement
CPIM Meenakshi Mukherjee: 'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
  • ১৯২টিতে প্রার্থিতালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট

  • উত্তরপাড়া বিধানসভায় বাম প্রার্থী মীনাক্ষী

  • প্রার্থী হয়েই প্রচার শুরু করলেন এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement