advertisement

Santu Pan BJP Candidate: সব জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিয়েই বিধানসভার টিকিট পেলেন সন্তু পান! কোন কেন্দ্রের প্রার্থী?

Last Updated:

Santu Pan BJP Candidate: প্রাক্তন তরুণ সাংবাদিক ও নতুন রাজনীতিক নিয়ে সমস্ত জল্পনার অবসান হল সোমবার। বিজেপির নতুন মুখ হিসেবে প্রার্থী হলেন সন্তু পান।

তারকেশ্বরে বিজেপি প্রার্থী সন্তু পান
তারকেশ্বরে বিজেপি প্রার্থী সন্তু পান
কলকাতা: গত ২ মার্চ বিজেপির রথযাত্রায় টেলিভিশন চ্যানেলেন সাংবাদিক হিসেবে লাইভ করছিলেন সন্তু পান। মথুরাপুরের মঞ্চে তখন ভাষণ দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খানিক পরে সেই মঞ্চে উঠেই বিজেপির পতাকা ধরলেন সাংবাদিক সন্তু পান। পতাকা হাতে ধরিয়ে দিলেন খোদ অমিত শাহ। আর এই ঘটনার ঠিক ১৪ দিন পরেই বিধানসভা নির্বাচনের টিকিট পেলেন সন্তু।
তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির নতুন মুখ হিসেবে প্রার্থী হলেন সন্তু পান। প্রাক্তন তরুণ সাংবাদিক ও নতুন রাজনীতিক নিয়ে সমস্ত জল্পনার অবসান হল সোমবার। এদিনই প্রথম দফায় বাংলার ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরের দিনই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি৷ বিজেপি-র প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী করা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ ভবানীপুরে যে তিনি প্রার্থী হচ্ছেন, ইতিমধ্যেই সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
বিজেপিতে যোগদানের সময়
advertisement
বিজেপিতে যোগদানের সময়
advertisement
এর পাশাপাশি খড়্গপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে৷ প্রথম দফায় নয়াদিল্লি থেকে আজ রাজ্যের ১৪৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি৷ বরানগর থেকে প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে৷ ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ছেলে পবন সিং৷
আরও পড়ুন: গত দুই নির্বাচনেই বামেদের ভোট বিজেপিতে! সেলিমের সামনেই স্বীকার করলেন অশোক
সাংবাদিকতা ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার ঘটনা নতুন নয়। অতীতে এ ধরনের বহু ঘটনা ঘটেছে। কংগ্রেস নেতা ও ক্রিকেট প্রশাসক রাজীব শুক্ল একদা হিন্দি দৈনিকের সাংবাদিক ছিলেন। এম জে আকবর, স্বপন দাশগুপ্ত, হরিবংশ নারায়ণ সিং, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ প্রমুখ অনেকেই পরবর্তীকালে সাংবাদিকতা থেকে রাজনীতিতে যোগ দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Santu Pan BJP Candidate: সব জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিয়েই বিধানসভার টিকিট পেলেন সন্তু পান! কোন কেন্দ্রের প্রার্থী?
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement