advertisement

CPIM in West Bengal Assembly Election: গত দুই নির্বাচনেই বামেদের ভোট বিজেপিতে! সেলিমের সামনেই স্বীকার করলেন অশোক

Last Updated:

CPIM in West Bengal Assembly Election: এতদিনে স্বীকারোক্তি? সেলিমের সামনেই বার বার বামেদের ভোট বিজেপিতে যাওয়ার দাবি অশোকের।

অশোক ভট্টাচার্য ও মহম্মদ সেলিম (ফাইল ছবি)
অশোক ভট্টাচার্য ও মহম্মদ সেলিম (ফাইল ছবি)
কলকাতা: ২০১৯ ও ২০২৪ লোকসভা নির্বাচনে ভোটের হিসেব দেখে রাজনৈতিক বিশ্লেষকেরা দাবি করেছিলেন, সিপিএমের সব ভোটই চলে গিয়েছে বিজেপিতে। অর্থাৎ বাম ভোট রামে। যদিও এই দাবিকে কখনও সিপিএম নেতৃত্ব স্বীকৃতি দেয়নি।
তবে, শনিবার, শিলিগুড়িতে বামেদের একটি কর্মসূচিতে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে পাশে বসিয়ে ভোটের বাক্সবদলের কথা স্বীকার করে নিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য।
আরও পড়ুন: রাজ্যে দুই বা তিন দফায় ভোট, দিনক্ষণ ঘোষণা আজ বিকেলেই! বিধানসভা নির্বাচনের বড় খবর
সেলিমের উপস্থিতিতে অশোক ভট্টাচার্য খুব কম কথায় দাবি করেছেন, ”গত তিনটি নির্বাচনে তৃণমূলকে হারানোর নাম করে বামপন্থীরা বিজেপি-কে ভোট দিয়েছেন। এই ভুল আর করবেন না।” আর এ নিয়েই বিতর্ক তৈরি হয়েছে বাম শিবিরে।
advertisement
advertisement
অশোক ভট্টাচার্য যখন শিলিগুড়িতে এমন মন্তব্য করেছিলেন, সেদিনই কলকাতায় বিজেপির ব্রিগেড সমাবেশে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে জনসভায় ব্রিগেড ময়দানে একদা বহু বামপন্থীকে পদ্ম পতাকা নাড়াতে দেখা গিয়েছে। সমাজমাধ্যমে অশোকের এই বক্তব্যের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: ‘মানুষের উদ্দীপনাই সবকিছু স্পষ্ট করে দিচ্ছে’, ব্রিগেড-শেষে সোশ্যাল মিডিয়ায় বেছে বেছে ছবি পোস্ট করে বার্তা প্রধানমন্ত্রীর
ভিডিওতে দেখা গিয়েছে, যখন অশোক বামপন্থীদের বিজেপিতে যাওয়ার প্রসঙ্গে বলছেন, তখন চেয়ারে বসে থাকা সেলিম তাঁর দিকে তাকিয়ে রয়েছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শিলিগুড়িতে সিপিএমের প্রার্থী ছিলেন অশোক। নির্বাচনের ঠিক আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বাম রাজনীতিতে অশোকের শিষ্য বলে পরিচিত শঙ্কর ঘোষ। ভোটে অশোকের বিরুদ্ধে সেই শঙ্কর কেই প্রার্থী করে দেয় বিজেপি। ফল ঘোষণার পর দেখা যায়, ‘শিষ্যের’ কাছে হেরে গিয়েছে ‘গুরু’।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
CPIM in West Bengal Assembly Election: গত দুই নির্বাচনেই বামেদের ভোট বিজেপিতে! সেলিমের সামনেই স্বীকার করলেন অশোক
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement