Narendra Modi in Kolkata: 'মানুষের উদ্দীপনাই সবকিছু স্পষ্ট করে দিচ্ছে', ব্রিগেড-শেষে সোশ্যাল মিডিয়ায় বেছে বেছে ছবি পোস্ট করে বার্তা প্রধানমন্ত্রীর
- Published by:Raima Chakraborty
Last Updated:
Narendra Modi in Kolkata: বিহারে NDA-র জয়ের পরই, প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন, এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ। বাংলায় ব্রিগেডে এসে পরিবর্তনের হুঙ্কার শোনা গেল নরেন্দ্র মোদির গলায়।
advertisement
advertisement
advertisement
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'আজ ফের ব্রিগেড থেকে নতুন বাংলার বিপ্লবের বিউগল বেজে গেল। বাংলার বদল এখন দেওয়ালেও লেখা হয়ে গেছে এবং বাংলার মানুষের মনেও ছাপা হয়ে গেছে। এবার বাংলা থেকে নির্মম সরকারের শেষ হবে। এবার বাংলা থেকে মহাজঙ্গলরাজ শেষ হবে। তাই বাংলার প্রতিটা কোণা থেকে আওয়াজ উঠছে, চাই বিজেপি সরকার, চাই বিজেপি সরকার। এখানকার নির্মম সরকার যতই চেষ্টা করুক পরিবর্তনের এই ঝড়কে রুখতে পারবে না'।
advertisement
advertisement
advertisement
বিহারে NDA-র জয়ের পরই, প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন, এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ। এরপর, যতবার পশ্চিমবঙ্গে এসেছেন, প্রধানমন্ত্রীর মুখে শোনা গেছে পরিবর্তনের ডাক। তিনি বলেন, 'বাংলার ঐতিহাসিক মাটি, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ঐতিহাসিক ময়দান আর বাংলার মানুষের এই ঐতিহাসিক জনসমাবেশ, যতদূর দেখতে পাচ্ছি, শুধু মানুষ আর মানুষ। আপনাদের এই উৎসাহ, আপনাদের জোশ, বাংলা কী ভাবছে, বাংলার মনে কী চলছে, যদি কাউকে জানতে হয়, তাহলে এই ছবিটা দেখুন'।
advertisement






