advertisement

West Bengal Education Bootstrap: বিজ্ঞানের টানে নতুন দিশা: পড়ুয়াদের আকর্ষণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনলাইন 'বুটস্ট্র্যাপ', জানুন

Last Updated:

West Bengal Education Bootstrap: ২০২১ সালে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া পড়ুয়াদের মধ্যে মাত্র ৯ শতাংশ বিজ্ঞান শাখা বেছে নিয়েছিল। ফাঁকা ছিল বহু আসন। তার থেকে শিক্ষা নিয়েই এমন কর্মসূচি সংসদের।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনলাইন 'বুটস্ট্র্যাপ'
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনলাইন 'বুটস্ট্র্যাপ'
কলকাতা: উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে বড় উদ্যোগ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মাধ্যমিকের পর যেন কোনও ভাবেই বিজ্ঞান থেকে সরে না যায় ছাত্রছাত্রীরা– সেই লক্ষ্যেই শুরু হল অনলাইন ‘বুটস্ট্র্যাপ’ কর্মসূচি।
শনিবার সংসদের সভাপতি পার্থ কর্মকার জানান, ৪ এপ্রিল থেকে এই বিশেষ উদ্যোগের সূচনা হয়েছে। প্রথম দিনেই পদার্থবিদ্যা ও রসায়ন নিয়ে আকর্ষণীয় আলোচনা করেন অভিজ্ঞ শিক্ষকরা। সংসদের নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই ক্লাসে কঠিন বিষয়গুলিকে সহজ করে, গল্পের ছলে তুলে ধরা হচ্ছে, যাতে পড়ুয়ারা সহজেই বিষয়ের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে।
advertisement
আরও পড়ুন: সংবাদপত্রের সম্পাদকীয় কলাম নিয়মিত পড়েই কেল্লাফতে, ২২-এর মেয়ের IAS হওয়ার কাহিনি শুনলে চমকে যাবেন! কুর্নিশ অনন্যা
সংসদ সূত্রে জানা গিয়েছিল, ২০২১ সালে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া পড়ুয়াদের মধ্যে মাত্র ৯ শতাংশ বিজ্ঞান শাখা বেছে নিয়েছিল। অনেক স্কুলেই বিজ্ঞান বিভাগের আসন ফাঁকা থেকে গিয়েছিল। এর পিছনে শিক্ষার মানের অবনমন, চাকরির বাজারে অন্যান্য বিষয়ের বাড়তি চাহিদা এবং উচ্চশিক্ষায় পরিকাঠামোর অভাবকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। প্রথম সারির কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাড়া অধিকাংশ জায়গায় মানসম্মত ল্যাবরেটরি ও গবেষণার সুযোগের অভাবও একটি বড় কারণ।
advertisement
advertisement
আরও পড়ুন: পুলিশের খাতায় নাম হাইকোর্টের জনপ্রিয় আইনজীবীর! লক্ষ লক্ষ সোশ্যাল ফলোয়ার, মালদহ-কাণ্ডে ধৃত মোফাক্কেরুল আসলে কে?
তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ২০২৫ সালে বিজ্ঞান বিভাগে ভর্তির হার বেড়ে হয়েছে ১৪ শতাংশ। এই ইতিবাচক প্রবণতাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে সংসদ। পার্থ কর্মকার জানান, “মাধ্যমিকের পর পড়ুয়ারা যাতে বিজ্ঞানের প্রতি আগ্রহ না হারায়, সেই লক্ষ্যেই গোটা মাস জুড়ে চলবে এই অনুষ্ঠান।” শুধু লাইভ সেশন নয়, পরবর্তীতেও যাতে পড়ুয়ারা এই ক্লাসগুলো দেখতে পারে, তার জন্য ইউটিউব চ্যানেলে সংরক্ষিত রাখা হবে সমস্ত আলোচনা।
advertisement
প্রথম দিনের অনুষ্ঠানেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু পড়ুয়ার অংশগ্রহণ ছিল বলেও জানান তিনি। এছাড়াও, ১১ এপ্রিল গণিত ও রাশিবিজ্ঞান এবং ১৮ এপ্রিল জীববিদ্যা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন নিয়ে বিশেষ সেশন আয়োজন করা হবে। শিক্ষকমহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাঁদের মতে, এভাবে পড়ুয়াদের সঙ্গে বিজ্ঞানের একটি ধারাবাহিক ও প্রাণবন্ত সম্পর্ক গড়ে উঠলে তা ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক হবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal Education Bootstrap: বিজ্ঞানের টানে নতুন দিশা: পড়ুয়াদের আকর্ষণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনলাইন 'বুটস্ট্র্যাপ', জানুন
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement