advertisement

Mamata Banerjee attacks BJP on LPG crisis: 'মানুষকে গ্যাস দিন, গ্যাস বেলুন নয়', বাংলায় বিজেপি-বয়কটের ডাক দিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়ালেন মমতা

Last Updated:

Mamata Banerjee attacks BJP on LPG crisis: ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। ফের গ্যাসের সংকটের জেরে মানুষ লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। যেন ফিরে এসেছে নোটবন্দির স্মৃতি, অভিযোগ মুখ্যমন্ত্রীর।

গ্যাসের সংকট নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার
গ্যাসের সংকট নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার
কলকাতা: সোমবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রতিবাদে এই কর্মসূচি ছিল তৃণমূলনেত্রীর। গত সপ্তাহেই এসআইআর ইস্যুতে টানা পাঁচ দিন ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না কর্মসূচি করেছেন তিনি।
ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ থেকে এদিন মমতা প্রথম থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। বিজেপি সরকারকে বয়কটের ডাক দিয়ে তিনি বলেন, ‘‘এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। কারণ, গ্যাসের দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি। কৃত্রিম সঙ্কট তৈরি করেছে কেন্দ্র। আমি গ্যাস কোম্পানিগুলির সঙ্গে মিটিং করে জেনেছি, সঙ্কট নেই। আমরা বলছি সার্ভার ওপেন করুন। কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছে।’’ তিনি আরও বলেন, ”ক্যাশ দিয়ে লাভ নেই। গ্যাস দিন মানুষকে।”
advertisement
আরও পড়ুন: গত দুই নির্বাচনেই বামেদের ভোট বিজেপিতে! সেলিমের সামনেই স্বীকার করলেন অশোক
ফের গ্যাসের সংকটের জেরে মানুষ লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। যেন ফিরে এসেছে নোটবন্দির স্মৃতি। এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ”রোজা এর মাস চলছে, তাই আগে মিটিংটা শেষ করে দিতে চাই। গ্যাস নিয়ে যে গ্যাস বেলুন চলছে যারা অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছে তাঁদের আমি প্রণাম জানাই। চালাকি করে গ্যাসের সার্ভার বন্ধ করে একটা কৃত্রিম সংকট তৈরি করেছে। আমরা এর প্রতিবাদ করেছি প্রথম দিনে। কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করে দেখেছি গ্যাসের সংকট নেই। হোটেলগুলো কেন বন্ধ থাকবে?”
advertisement
advertisement
আরও পড়ুন: ‘আমি জানতামও না, আমার খিদে পেয়েছে’, ডেলিভারি বয়কে বসিয়ে খাবার খাওয়ালেন গ্রাহক! কেন? ভিডিও মুহূর্তে ভাইরাল
মমতার আশ্বাস, ‘আমরা কেরোসিনের ব্যবস্থা করেছি। যাঁরা গ্রামের দিকে কেরোসিন রান্না করেন তাঁদের কোটাটা বাড়ানো হয়েছে। একবার ও ভাবলেন না বিজেপি সরকার নির্বাচন এর স্বার্থে গ্যাস টাকে বিক্রি করে দিলেন। দেশ টাকে কি ভাবছেন মগের মুলুক। গ্যাস দিন মানুষ কে। বিজেপি দল ব্রিগেড ভরানরো জন্য ক্যাশ দিয়ে লাভ নেই। গ্যাস দিন ওই টাকাটায়। আজকের মিছিল প্রমান করে দিয়েছে যতই করো হামলা জিতবে আবার বাংলা। বাংলার নির্বাচনটা শান্তিপূর্ণ করে দিন। তারপর দিল্লিটা বুঝে নেব। অনেক লড়াই করে এসেছি। চার বছর ধরে টাকা দেন না। তবুও স্কিম বেড়েছে। কমেনি। বিশ্বাস, ভরসা রাখুন’
advertisement
সুস্মিতা মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee attacks BJP on LPG crisis: 'মানুষকে গ্যাস দিন, গ্যাস বেলুন নয়', বাংলায় বিজেপি-বয়কটের ডাক দিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়ালেন মমতা
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement