advertisement

CPIM Candidate List 2026: 'মেয়ের বিচার না পাওয়া অবধি লড়াই চলবে', কালীগঞ্জ থেকে বাম প্রার্থী হয়ে পরিবর্তনের ডাক তামান্নার মা সাবিনা ইয়াসমিনের

Last Updated:

CPIM Candidate List 2026: 'প্রার্থী হয়ে কেমন লাগছে, এর আমার কাছে একটাই উত্তর। যেদিন আমি আমার মেয়ের বিচার পাব, সেদিন থামবে লড়াই'... বাম প্রার্থী হয়ে অঙ্গীকার তামান্নার মা সাবিনা ইয়াসমিনের।

তামান্নার মা সাবিনা ইয়াসমিন
তামান্নার মা সাবিনা ইয়াসমিন
কালীগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: অবশেষে দীর্ঘ জল্পনার অবসান, আসন্ন বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী হচ্ছেন ২০২৫ সালের উপনির্বাচনে হল ঘটনার দিন বোমার আঘাতে মৃত্যু হওয়া তামান্নার মা সাবিনা ইয়াসমিন। সোমবার আলিমুদ্দিন স্ট্রিট বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ঘোষণা করার পরেই এই খবর ছড়িয়ে পড়ে গোটা জেলা জুড়ে।
এদিন প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই সাবিনা ইয়াসমিন জানান, “প্রার্থী হয়ে কেমন লাগছে আমার কাছে একটাই উত্তর, যেদিনকে আমি আমার মেয়ের বিচার পাব, প্রার্থী হওয়ার জন্য আমার কাছে ভাল খারাপ নেই। প্রার্থী হয়েছি আমি শুধু লড়াই করার জন্য। মেয়ের বিচার আনার জন্য। এই লড়াইটা আমার জারি থাকবে। এটাই আমার মূল উদ্দেশ্য।”
advertisement
আরও পড়ুন: ‘এক ফোঁটা জায়গা দেব না’, প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
ভোটে জয়ী হলে কোন বিষয়ের উপর নজর দেবেন জিজ্ঞাসা করাতে তিনি জানান, “শুধু ভোটে জয়ী হলে নয়, আমি সবসময় চাইব এই সমাজকে শিক্ষিত করতে, ছেলেমেয়েদেরকে ভাল ভাবে শিক্ষিত করে তুলতে। যেই সমস্ত ছোট ছোট প্রাইমারি বিদ্যালয়গুলি রয়েছে সেগুলি ভাল মতো চালু হোক। সর্বোপরি সমাজ বদলে দেওয়া সমাজ গড়ে তোলা।”
advertisement
advertisement
আরও পড়ুন: ‘২৬-এই সরকার পড়ে যাবে’! বাংলার ভোটে বিজেপিকে ‘ছক্কা মেরে অক্কা’ করে প্রত্যাবর্তনের দাবি তৃণমূলনেত্রীর
উল্লেখ্য, আইএসএফ-এর সঙ্গে জোটের জট না কাটলেও প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট৷ বিমান বসু জানিয়েছেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকাও প্রকাশিত হবে৷ প্রথম দফায় এ দিন বামেদের পক্ষ থেকে ১৯২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে৷
advertisement
বামেদের প্রথম দফার প্রার্থী তালিকায় যেমন ছাত্র এবং যুব রাজনীতির পরিচিত মুখ কলতান দাশগুপ্ত, সপ্তর্ষি দেব, দীপশিতা ধর, সায়ন বন্দ্যোপাধ্যায়দের নাম রয়েছে, সেরকমই প্রার্থী করা হয়েছে দলের প্রবীণ এবং পরিচিত মুখ বিকাশরঞ্জন ভট্টাচার্য, মানস মুখোপাধ্যায়দের৷ নদিয়ার কালীগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে লোকসভা নির্বাচনের পর বোমার আঘাতে নিহত শিশুকন্যা তমান্নার মা সাবিনা ইয়াসমিনকেও।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
CPIM Candidate List 2026: 'মেয়ের বিচার না পাওয়া অবধি লড়াই চলবে', কালীগঞ্জ থেকে বাম প্রার্থী হয়ে পরিবর্তনের ডাক তামান্নার মা সাবিনা ইয়াসমিনের
Next Article
advertisement
CPIM Meenakshi Mukherjee: 'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
  • ১৯২টিতে প্রার্থিতালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট

  • উত্তরপাড়া বিধানসভায় বাম প্রার্থী মীনাক্ষী

  • প্রার্থী হয়েই প্রচার শুরু করলেন এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement