advertisement

West Bengal Elections 2026: ২৯১ জনের মধ্যে ৫২ জন মহিলা! প্রার্থী তালিকায় আবারও নারীশক্তিতেই জোর দিল তৃণমূল

Last Updated:

২৯১ জনের মধ্যে ৫২ জনই মহিলা প্রার্থী। তৃণমূলের মহিলা শক্তিতে জোর। নতুন মুখে টিকিট পেলেন কারা

মহিলা প্রার্থী কারা?
মহিলা প্রার্থী কারা?
কলকাতা: তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তালিকায় রয়েছেন মোট ৫২ জন প্রার্থী। তবে এ বার সে ভাবে নতুন করে তারকা মুখ দেখা যায়নি ঠিকই। তবে তালিকায় দেখা গিয়েছে নতুন মুখ। এ বার যে যে তারকা তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন, তাঁদের অধিকাংশ এর আগেও প্রার্থী হয়েছেন। মন্ত্রীর দায়িত্বও সামলে এসেছেন। সিনে জগতের ও ক্রীড়া জগতের কোন কোন তারকারা রয়েছে আসন্ন বিধানসভা ভোটে তৃণমুূলের প্রার্থী তালিকায়?
এদের মধ্যে এশিয়াডে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁকে রাজগঞ্জে প্রার্থী করা হয়েছে। তিনি এ বার প্রথম প্রার্থী হলেন। এছাড়া, মানিকতলায় প্রার্থী হয়েছেন শ্রেয়া পান্ডে। তিনি প্রয়াত তৃণমূল বিধায়ক সাধন পান্ডের মেয়ে। শ্রেয়া পান্ডে সিনে জগতের সঙ্গে যুক্ত। তুফানগঞ্জে প্রার্থী হয়েছেন বাংলার ক্রিকেট তারকা শিবশঙ্কর পাল। তিনি এখন বাংলা ক্রিকেট দলের বোলিং কোচ। মহিলা প্রার্থী হিসাবে সিনে তারকার আরও এক মুখ বরানগর থেকে দাঁড়াচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, ভবানীপুর থেকে প্রার্থী হচ্ছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
এ বার তৃণমূলের তালিকায় খুব বেশি নতুন তারকা মুখ দেখা গেল না। টেলি জগতের বা সিনে জগতের নতুন কোনও মুখ সে ভাবে দেখা যায়নি এ বার। রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, অরুন্ধতী মৈত্র (লাভলি মৈত্র) এরা সকলেই যে যে আসনে আগেরবার জিতেছিলেন। সেই আসনেই তাঁদের ফের প্রার্থী করা হলো। এছাড়া নতুন কোনও মুখকে এ বার প্রার্থী করা হয়নি।
advertisement
advertisement
বিভিন্ন মহলে জল্পনা ছিল তৃণমূল প্রার্থী তালিকায় থাকবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। কিন্তু এ দিন তাঁর নাম দেখা যায়নি তৃণমূল প্রার্থী তালিকায়।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
West Bengal Elections 2026: ২৯১ জনের মধ্যে ৫২ জন মহিলা! প্রার্থী তালিকায় আবারও নারীশক্তিতেই জোর দিল তৃণমূল
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
  • প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি থাকে

  • তবে এবার সেভাবে নতুন কোনও 'টলিউড ফেস' উঠে এল না

  • বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা কে কে, জানুন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement