advertisement

Balurghat: সন্ধ্যার রসনা তৃপ্তির সেরা গন্তব্য! বালুরঘাটের বিতর্কিত ফুড প্লাজার উদ্বোধন কবে? অপেক্ষায় শহরবাসী

Last Updated:

Balurghat Food Plaza: বালুরঘাট শহরের বুকে গড়ে উঠছে ঝাঁ চকচকে ফুড প্লাজা। এখানে এক ছাদের তলায় মিলবে নানা স্বাদের খাবারের স্টল। বাড়বে কর্মসংস্থান। এই ফুড প্লাজা ঘিরেই সম্প্রতি প্রাক্তনের সঙ্গে বর্তমান চেয়ারম্যানের কোন্দল সামনে আসে।

কবে চালু হবে বালুরঘাট ফুড প্লাজা?
কবে চালু হবে বালুরঘাট ফুড প্লাজা?
বালুরঘাট: ভোটের আগে বালুরঘাটে উন্নয়নের নতুন দিগন্ত। ৩০ লক্ষ টাকা ব্যয় অত্যাধুনিক ফুড প্লাজা গড়ে তুলেছে বালুরঘাট পৌরসভা। শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন স্ট্রিট ফুডের দোকানগুলোকে এক ছাদের তলায় নিয়ে আসা হয়েছে। বালুরঘাটের থানা মোড়ের কাছে তৈরি হওয়া এই ফুড প্লাজা স্থানীয়দের আকর্ষণের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বালুরঘাট পৌরসভার উদ্যোগে নির্মিত এই ফুড প্লাজা কর্মসংস্থান বৃদ্ধিতেও সহায়তা করবে বলেই আশাবাদী শহরবাসী।
বালুরঘাট শহরকে আরও আধুনিক ও প্রাণবন্ত করে তুলতে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্রের নেতৃত্বে ঝাঁ চকচকে এই ফুড প্লাজা নির্মিত হচ্ছে। এখানে এক ছাদের তলায় মিলবে নানা স্বাদের খাবারের স্টল। শহরের ভোজনরসিক মানুষদের জন্য এটি নতুন আকর্ষণ হতে চলেছে। ফুড প্লাজা নির্মাণ চলাকালীন চেয়ারম্যানের কুর্সি বদল। এরপরেই ফুড প্লাজা ঘিরে সৃষ্টি হয় বিতর্ক।
advertisement
আরও পড়ুনঃ এবার দূষণ রুখবে AI সিসিটিভি! যত্রতত্র ময়লা ফেললেই লাখ টাকা পর্যন্ত জরিমানা, ২৪ ঘণ্টা নজরদারি চালাবে বালুরঘাট পুরসভা
পুরসভার তৎকালীন চেয়ারম্যান অশোক মিত্র পরিকল্পিত এই ফুড প্লাজায় ‘নাট্য সংবাদ কক্ষ’ এবং ‘পুর সংবাদ কক্ষ’ নামে দুটি ঘর রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান সুরজিৎ সাহা বোর্ড অফ কাউন্সিলার্সের সঙ্গে বৈঠক করে সেই সিদ্ধান্ত বাতিল করেন। ফুড প্লাজা থেকে নাট্য সংবাদ কক্ষ এবং পুর সংবাদ কক্ষ সরিয়ে ফেলার এই সিদ্ধান্তে প্রাক্তনের সঙ্গে বর্তমান চেয়ারম্যানের কোন্দল সামনে আসে। চেয়ারম্যানের সিদ্ধান্তে রুষ্ট হন শহরের নাট্যব্যক্তিত্বরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ক্ষুদ্র ঋণের ফাঁদ থেকে মুক্তির নতুন পথ! কাটোয়ায় চালু মহিলা ক্রেডিট সোসাইটি, কী কী সুবিধা মিলবে জানুন
তবে নিজের সিদ্ধান্তে অনড় থেকে চেয়ায়ম্যান সুরজিৎ সাহা স্পষ্ট জানান, ফুড প্লাজায় কেবল খাবারের দোকানই থাকবে। নাট্য সংবাদ কক্ষ’ এবং ‘পুর সংবাদ কক্ষ’ তৈরি করা হবে। তবে সেটা অন্য কোথাও।
advertisement

কবে উদ্বোধন হবে বালুরঘাট ফুড প্লাজা?

২০২৫ সালের শেষের দিকে শুরু হয়েছিল ফুড প্লাজা নির্মাণের কাজ। নতুন বছরে মার্চ মাস শেষ হতে চলল। ফুড প্লাজা নির্মাণ কবে সম্পন্ন হবে কিংবা কবে উদ্বোধন হবে সেই অপেক্ষায় শহরবাসী। উদ্বোধনের কোন তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে বালুরঘাট পুরসভার তরফে জানানো হয়েছে, শীঘ্রই চালু হবে সুসজ্জিত আধুনিক ফুড প্লাজা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Balurghat: সন্ধ্যার রসনা তৃপ্তির সেরা গন্তব্য! বালুরঘাটের বিতর্কিত ফুড প্লাজার উদ্বোধন কবে? অপেক্ষায় শহরবাসী
Next Article
advertisement
Supreme Court on Kaliachak Incident: আরও বিপাকে মোফাক্কেরুল, কালিয়াচকে অশান্তির দুই মাথাকে NIA-কে হস্তান্তরের নির্দেশ! আর কী বলল সুপ্রিম কোর্ট?
আরও বিপাকে মোফাক্কেরুল, কালিয়াচকে অশান্তির দুই মাথাকে NIA-কে হস্তান্তরের নির্দেশ! আর কী বলল সুপ্রিম কোর্ট?
  • আরও বিপাকে মোথাবাড়ি কাণ্ডের মূল চক্রী হিসেবে ধৃত আইনজীবী এবং মিম নেতা মোফাক্কেরুল ইসলাম৷ মোফেক্কারুল সহ ঘটনার মূল চক্রী হিসেবে ধৃত দু জনকেই এনআইএ-এর হাতে তুলে দিতে বলল সুপ্রিম কোর্ট৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement