Balurghat: এবার দূষণ রুখবে AI সিসিটিভি! যত্রতত্র ময়লা ফেললেই লাখ টাকা পর্যন্ত জরিমানা, ২৪ ঘণ্টা নজরদারি চালাবে বালুরঘাট পুরসভা
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Balurghat News: দূষণ রুখতে এবং নিরাপত্তা জোরদার করতে অত্যাধুনিক এআই প্রযুক্তির সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে বালুরঘাট শহরকে। নিয়ম ভেঙে যেখানে সেখানে ময়লা ফেললেই শোকজ করা হবে।
advertisement
advertisement
শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার, জনবহুল এলাকাগুলিকে চিহ্নিত করে সিসিটিভি-র নজরদারির আওতায় আনা হবে। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে কয়েকটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। তা থেকে ইতিবাচক ফলও মিলছে। দূষণ রুখতে জনসাধারণের মধ্যে সচেতনতা এবং নাগরিকদের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতেই বালুরঘাট পুরসভা এমন প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।
advertisement
advertisement







