সঞ্জু স্য়ামসন নয়! সিএসকের সবথেকে বড় সমস্যা কোন প্লেয়ার? জানিয়ে দিলেন ইরফান পাঠান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
CSK: ব্যাটিংয়ে অনেক আশা করে দলে নিলেও এখনও ব্যর্থ সঞ্জু স্যামসন। তবে সঞ্জু নন, ইরফান পাঠান মন করেন অপর একজন ক্রিকেটার চেন্নাইয়ের সবথেকে বড় দুর্বলতা।
চলতি মরশুমে খারাপ পারফরম্যান্সের কারণে মরশুমেই শুরুতে চাপে চেন্নাই সুপার কিংস দল। ব্যাটিংয়ে অনেক আশা করে দলে নিলেও এখনও ব্যর্থ সঞ্জু স্যামসন। তবে সঞ্জু নন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান মনে করছেন, আফগান স্পিনার নুর আহমেদ বর্তমানে দলের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠেছেন। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেও তিনি একটি উইকেটও নিতে পারেননি এবং তার বোলিং খুবই খরচসাপেক্ষ হয়েছে।
এই মরশুমে নুর প্রায় দশ ওভার বল করে শতাধিক রান দিয়েছেন। তার ইকোনমি রেটও অনেক বেশি, যা দলের জন্য চিন্তার কারণ। সাম্প্রতিক ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি চার ওভারে ৪৯ রান দেন, কিন্তু কোনও উইকেট পাননি। এতে দলের বোলিং আরও দুর্বল হয়ে পড়ে।
পাঠান মনে করেন, নুরের বোলিংয়ে কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে। তিনি বলেছেন, যদি নূর তার রান-আপের কোণ ঠিক করতে পারেন, তাহলে তার শরীরের ভারসাম্য ও হাতের অবস্থানও উন্নত হবে। এর ফলে তার বোলিং আরও কার্যকর হতে পারে এবং তিনি আবার আগের ছন্দ ফিরে পেতে পারেন।
advertisement
advertisement
শুধু নুরই নয়, দলের আরেক অভিজ্ঞ পেসার ম্যাট হেনরির পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেছেন পাঠান। তিনি মনে করেন, এত অভিজ্ঞ একজন বোলারের কাছ থেকে আরও ভালো বোলিং আশা করা হয়। সাম্প্রতিক ম্যাচে তিন ওভারে ছত্রিশ রান দিয়েও কোনও উইকেট নিতে পারেননি হেনরি।
advertisement
টানা তিনটি ম্যাচে হারের ফলে চেন্নাই দল এখনও জয়ের মুখ দেখেনি এবং পয়েন্ট তালিকার একেবারে নিচে রয়েছে। তাই দ্রুত ঘুরে দাঁড়াতে হলে বোলিং বিভাগে উন্নতি আনা খুবই জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 6:50 PM IST








