Trinamool Congress: হেভিওয়েটদের পাশাপাশি নতুন মুখে আস্থা! কোচবিহারে তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, কোন কেন্দ্রে কে টিকিট পেলেন দেখুন
- Published by:Sneha Paul
Last Updated:
Trinamool Congress: অভিজ্ঞতা ও নতুন মুখের মিশেল। কোচবিহারে তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা গিয়েছে পুরনো ও নতুনদের মেলবন্ধন। কোন কেন্দ্র থেকে কাকে টিকিট দেওয়া হয়েছে দেখুন।
কোচবিহারঃ সব অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। কোন আসন থেকে কে দাঁড়াচ্ছেন, তা মঙ্গলবারই ঘোষণা করা হয়েছে। কোচবিহারের ৯ বিধানসভা কেন্দ্রে যেমন দেখা গিয়েছে পুরনো ও নতুন মুখের মেলবন্ধন। এই জেলায় অভিজ্ঞ হেভিওয়েট নেতাদের পাশাপাশি নতুন মুখেও আস্থা রেখেছে দল।
আসন্ন ভোটে দিনহাটা কেন্দ্র থেকে রাজ্যের মন্ত্রী তথা দাপুটে নেতা উদয়ন গুহকে দাঁড় করিয়েছে তৃণমূল। তুফানগঞ্জে আবার ভরসা বাইশ গজ কাঁপানো প্রাক্তন ক্রিকেটার শিবশংকর পাল।
আরও পড়ুনঃ মেয়েকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনা! দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে বাবার মৃত্যু, পরিবারে শোকের ছায়া
কোচবিহার উত্তর এবং কোচবিহার দক্ষিণ কেন্দ্রে যথাক্রমে পার্থপ্রতিম রায় ও অভিজিৎ দে ভৌমিককে টিকিট দিয়েছে জোড়াফুল শিবির। মেখলিগঞ্জ কেন্দ্রে দলের ভরসা হেভিওয়েট নেতা পরেশচন্দ্র অধিকারী।
advertisement
advertisement
এছাড়া মাথাভাঙায় সাবলু বর্মণ, সিতাইয়ে সঙ্গীতা রায় বসুনিয়া, নাটাবাড়িতে শৈলেন বর্মা এবং শীতলকুচিতে হরিহর দাসকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে, এবারের বিধানসভা নির্বাচনে নতুন ও পুরনো মুখের মেলবন্ধনে কোচবিহারে জোড়াফুল ফোটানোর রণকৌশল সাজানো হয়েছে বলে মনে করছেন অনেকে।
প্রসঙ্গত, এবার বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রে দু’দফায় ভোট হবে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফা এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে। ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
First Published :
Mar 18, 2026 6:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Trinamool Congress: হেভিওয়েটদের পাশাপাশি নতুন মুখে আস্থা! কোচবিহারে তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, কোন কেন্দ্রে কে টিকিট পেলেন দেখুন










