Assembly Elections 2026: গঙ্গারামপুর কার! জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল ও বিজেপি দুই বিরোধী শিবির, উত্তরবঙ্গের 'হাই-ভোল্টেজ' আসন দখল করবে কে?
- Published by:Aishwarya Purkait
Last Updated:
WB Assembly Elections 2026: উত্তরবঙ্গের অন্যতম 'হাই-ভোল্টেজ' আসন গঙ্গারামপুর কার দখলে। দ্বিতীয়বার জিতে বিধায়ক পদে আসীন থাকবেন বিজেপির সত্যেন্দ্রনাথ রায় নাকি হারানো আসন ছিনিয়ে নেবে তৃণমূলের গৌতম রায়। লড়াই হড্ডাহাড্ডি।
গঙ্গারামপুর: ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৯১টি বিধানসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। দার্জিলিংয়ের ৩টি আসনে লড়বে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ‘মমতাপন্থী’ অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম) দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং থেকে লড়বে। মঙ্গলবার ২০২৬ বিধানসভা নির্বাচনে ২৯১টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। টিকিট পেতেই প্রচার শুরু করেছেন প্রার্থীরা। গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে তৃণমূল ঘোষণা করেছে গৌতম দাসের (Goutam Das) নাম। বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে গঙ্গারামপুর আসনে ঘাসফুলকে হারিয়ে জয়ী হয়েছিল পদ্ম। ৪,৫৯২ ভোটের ব্যবধানে গৌতম দাসকে পরাজিত করে উত্তরবঙ্গের অন্যতম ‘হাই-ভোল্টেজ’ আসন দখল করেছিলেন বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। হারানো আসন ফিরে পেতে মরিয়া তৃণমূল ফের আস্থা রাখল গৌতম দাসের উপরেই।
আরও পড়ুনঃ ভোটের আগে মুর্শিদাবাদে আতঙ্ক, সুতি ও ফরাক্কা থেকে ৫০টির বেশি তাজা বোমা উদ্ধার, নির্বাচন ঘিরে অশান্তি ছড়ানোর লক্ষ্যে মজুত বিস্ফোরক!
মঙ্গলবার নাম ঘোষণা হতেই বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিশাল মিছিল বের করেন গৌতম দাস। নিজের জয় নিয়ে তীব্র আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থীকে এদিন বলতে শোনা গিয়েছে, গঙ্গারামপুরের মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে। মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পই হবে দলের জয়ের চাবিকাঠি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বন্ধুদের আড্ডা কিংবা যুগলের প্রেমালাপ! ‘এই’ পুকুরপাড় এখন শহরের কেন্দ্রবিন্দু, পুরসভার সৌন্দর্যায়ন প্রকল্পে ফালাকাটায় পর্যটন সম্ভাবনা
অন্যদিকে, বুধবার সকাল সকাল নয়াবাজার এলাকার নিরশানী কালী দর্শন করে পুজো দিয়ে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। কয়েকশো দলীয় কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে মন্দিরে পৌঁছান তিনি। সেখানে পুজো দেন। পুনরায় গঙ্গারামপুর জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী সত্যেন্দ্রনাথ। বিদায়ী বিধায়ন জানান, বিগত দিনের কাজের নিরিখে সাধারণ মানুষের থেকে সেভাবে সাড়া মিলছে তাতে জয় নিয়ে একশো শতাংশ নিশ্চিত তিনি।
advertisement
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রটি এবার উত্তরবঙ্গের অন্যতম ‘হাই-ভোল্টেজ’ কেন্দ্র হিসাবে পরিণত হতে চলেছে। ভোটের ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই শক্তিশালী শিবিরের। তৃণমূল কি ফিরে পাবে হারানো আসন! নাকি ফের গঙ্গারামপুর জয় করবে বিজেপি! ফলাফল ৪ মে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
Mar 18, 2026 7:20 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Assembly Elections 2026: গঙ্গারামপুর কার! জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল ও বিজেপি দুই বিরোধী শিবির, উত্তরবঙ্গের 'হাই-ভোল্টেজ' আসন দখল করবে কে?










