advertisement

Bombs Recovered: ভোটের আগে মুর্শিদাবাদে আতঙ্ক, সুতি ও ফরাক্কা থেকে ৫০টির বেশি তাজা বোমা উদ্ধার, নির্বাচন ঘিরে অশান্তি ছড়ানোর লক্ষ্যে মজুত বিস্ফোরক!

Last Updated:

Murshidabad Bombs Recovered: ভোটের আবহে মুর্শিদাবাদে চাঞ্চল্য। সুতি ও ফরাক্কা থেকে ৫০টিরও বেশি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ভোটকে ঘিরে অশান্তি ছড়ানোর লক্ষ্যেই বোমা মজুত করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।

সুতি ও ফরাক্কা থেকে ৫০টির বেশি তাজা বোমা উদ্ধার
সুতি ও ফরাক্কা থেকে ৫০টির বেশি তাজা বোমা উদ্ধার
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল:  বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি (BJP) ও তৃণমূল দল (TMC)। আর এরই মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল মুর্শিদাবাদে। সুতি ও  ফরাক্কা থেকে ২৪ ঘণ্টার মধ্যে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সুতি থানার অন্তর্গত গাজিপুর ও হাজিপুর বামুহাঘাট সংলগ্ন এলাকায় বোমা উদ্ধার অভিযান চালায় পুলিশ। ফরাক্কা থানার অন্তর্গত ভবানীপুর এলাকা থেকেও একটি ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সুতির গাজিপুর এলাকার একটি আমবাগানের ভিতরে তালগাছের পাশে একটি ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার হয়। প্রায় একই সময় হাজিপুরের বামুহাঘাট সংলগ্ন একটি কালভার্টের পাশে জারভর্তি বোমা উদ্ধার করা হয়। দু’টি পৃথক জায়গায় মোট ৩৮টি বোমা উদ্ধার হয়। এছাড়াও ফরাক্কা থেকে বোমা উদ্ধার হতেই মোট বোমার পরিমাণ ৫০টি ছাড়ায়।
advertisement
আরও পড়ুনঃ সাংসদের উদ্যোগে স্কুলের ভোলবদল! মেটিয়াবুরুজের বেহাল হিন্দি মিডিয়াম প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার, ঝাঁ চকচকে দ্বি’তল ভবনে দেখে দিলখুশ পড়ুয়াদের
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ঘিরে ফেলে সুতি থানার পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়ার্ডকে। পরে বোম স্কোয়ার্ডের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে। কে বা কারা এই বোমাগুলি ওই দুই স্থানে মজুত করে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাঁকুড়ার বিনোদনে নতুন মাত্রা! জেলার বুকে ঝাঁ চকচকে আন্তর্জাতিক মানের সিনেমা হল, সিনেপ্রমীদের আর ছুটতে হবে না কলকাতা
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভোটকে ঘিরে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এই বোমা মজুত করা হয়েছিল। যদিও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ বোমাগুলি উদ্ধার করতে সক্ষম হওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে, মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অন্তর্গত ভবানীপুর এলাকায় একটি ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই বোমাগুলি উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তল্লাশি চালাতেই ব্যাগের ভিতর থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং নিরাপত্তা জোরদার করা হয়।
advertisement
ফরাক্কা থানার আইসি অমিত মুখার্জি জানান, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও অসৎ উদ্দেশ্যেই এই বোমাগুলি সেখানে রাখা হয়েছিল। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়ার্ডকে খবর দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bombs Recovered: ভোটের আগে মুর্শিদাবাদে আতঙ্ক, সুতি ও ফরাক্কা থেকে ৫০টির বেশি তাজা বোমা উদ্ধার, নির্বাচন ঘিরে অশান্তি ছড়ানোর লক্ষ্যে মজুত বিস্ফোরক!
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement