advertisement

Bankura Cinema Hall: বাঁকুড়ার বিনোদনে নতুন মাত্রা! জেলার বুকে ঝাঁ চকচকে আন্তর্জাতিক মানের সিনেমা হল, সিনেপ্রমীদের আর ছুটতে হবে না কলকাতা

Last Updated:

Bankura Multiplex: বাঁকুড়ার বিনোদনে নতুন মাত্রা। ফিরছে বড় পর্দার হারানো জৌলুস। বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে এবং এসভিএফ-এর সহযোগিতায় তৈরি হতে চলেছে আধুনিক ও আন্তর্জাতিক মানের সিনেমা হল।

+
এফভিএফ-এর

এফভিএফ-এর সহযোগিতায় বাঁকুড়ায় তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের সিনেমা হল

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। বাঁকুড়ায় আবার ফিরতে চলেছে বড় পর্দার জৌলুস। বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে এবং এসভিএফ (SVF)-এর সহযোগিতায় তৈরি হতে চলেছে ৪০০ থেকে ৫০০ আসনের একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের সিনেমা হল (Cinema Hall)। এই সুখবর সামনে আসতেই উচ্ছ্বসিত জেলাবাসী। কারণ বহু বছর পর আবার শহরে ফিরতে চলেছে প্রেক্ষাগৃহ সংস্কৃতি।
একসময় সিনেমাপ্রেমীদের ভিড়ে মুখর থাকত বাঁকুড়া শহর। কুসুম, বিশ্বকর্মা, বীণাপাণি, চণ্ডীদাস ও শিবানীর মতো পাঁচটি প্রেক্ষাগৃহে চলত হাউসফুল শো। মাসের পর মাস এক একটি ছবি চলার নজিরও ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই উন্মাদনা হারিয়ে গিয়েচে। আজ বহু বছর ধরে বন্ধ পড়ে থাকা এই সিনেমা হলগুলি পরিণত হয়েছে আগাছায় ঢাকা পরিত্যক্ত ভবনে। কোথাও বা কমিউনিটি ডাস্টবিনে।
advertisement
আরও পড়ুনঃ বিদেশের লাখ টাকার চাকরি ছেড়ে জীবনের বাজি! বাংলার মাটিতেই খুঁজলেন লক্ষ্মীলাভের চাবিকাঠি, হাওড়ার উদ্যোক্তার অবিশ্বাস্য সাফল্যের কাহিনি
পরিবর্তিত সময়ে স্মার্টফোন ও ওটিটি প্ল্যাটফর্মের দাপটে সিনেমা হলমুখী দর্শক ক্রমেই কমেছে।একসময় ৩০-৪০ টাকার টিকিটে কুসুম বা চণ্ডীদাসে ভিড় জমাত মানুষ। এখন ঘরে বসেই দেখা যায় নতুন ছবি। ফলে প্রেক্ষাগৃহ চালানো কঠিন হয়ে পড়ে মালিকদের পক্ষে। শুধু হল বন্ধ হয়নি, এর সঙ্গে জড়িত বহু মানুষের জীবিকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। হলের সামনে ছোট দোকান, খাবারের স্টল- সবই একে একে হারিয়ে গিয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রেক্ষাপটে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় বলেন, “এসভিএফ-এর সঙ্গে চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাঁকুড়া অডিটরিয়ামকে আধুনিক সিনেমা হলে রূপান্তরিত করা হবে, যেখানে আন্তর্জাতিক মানের সুবিধা থাকবে।” এই উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার মানুষকে আর সিনেমা দেখার জন্য দুর্গাপুর বা কলকাতায় যেতে হবে না। নতুন এই প্রেক্ষাগৃহ ঘিরে তাই আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে বাঁকুড়ার মানুষ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura Cinema Hall: বাঁকুড়ার বিনোদনে নতুন মাত্রা! জেলার বুকে ঝাঁ চকচকে আন্তর্জাতিক মানের সিনেমা হল, সিনেপ্রমীদের আর ছুটতে হবে না কলকাতা
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement