advertisement

Success Story: বিদেশের লাখ টাকার চাকরি ছেড়ে জীবনের বাজি! বাংলার মাটিতেই খুঁজলেন লক্ষ্মীলাভের চাবিকাঠি, হাওড়ার উদ্যোক্তার অবিশ্বাস্য সাফল্যের কাহিনি

Last Updated:

Howrah Success Story: বিদেশের আরামদায়ক চাকরি ছেড়ে জীবনের বাজি ধরেছিলেন হাওড়ার যুবক। সেই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ভাগ্য। বিভিন্ন ধরনের মাটির জিনিস তৈরি করে শুভময় মন্ডল হয়ে উঠেছেন সফল ব্যবসায়ী।

+
হাওড়ার

হাওড়ার উদ্যোক্তা শুভময় মন্ডল

উলুবেড়িয়া, হাওড়া, রাকেশ মাইতি: বিদেশের চাকরির আরামদায়ক জীবন ছেড়ে ঝুঁকি নিয়েই শুরু করেছিলেন নতুন পথচলা। আর সেই সাহসী সিদ্ধান্তই আজ এনে দিয়েছে সাফল্য। উদ্যোক্তা শুভময় মন্ডলের হাত ধরেই জগৎপুর জোড়া কলতলায় গড়ে উঠেছে মাটির জিনিস তৈরির এক অনন্য উদ্যোগ। হাওড়ার জগৎপুর জোড়া কলতলায় ২০২০ সালে একেবারে ছোট পরিসরে কয়েকটি মাটির সামগ্রী তৈরি দিয়ে শুরু হয় তাঁর পথচলা। প্রথমদিকে সীমিত সম্পদ, কম চাহিদা, সব বাধা পেরিয়ে ধীরে ধীরে নিজের কাজের মান ও নকশায় আলাদা পরিচিতি তৈরি করেন তিনি।
এই প্রসঙ্গে শিল্পী শুভময় মন্ডল বলেন, বিদেশে ভাল চাকরি ছিল ঠিকই, কিন্তু সবসময় মনে হতো নিজের মাটির জন্য কিছু করতে হবে। তাই ২০২০ সালে দেশে ফিরে খুব ছোট করে মাটির কাজ শুরু করি। শুরুতে খুব বেশি কিছু ছিল না, কয়েকটা আইটেম নিয়ে কাজ শুরু করেছিলাম। ধীরে ধীরে মানুষের ভালবাসা আর বিশ্বাস পেয়ে আজ ২০০-রও বেশি ধরনের জিনিস তৈরি করছি।”
advertisement
আরও পড়ুনঃ বালুরঘাটের বীণাপাণি পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে! ‘অফ সিজিনে’ মৃৎশিল্পীদের পোয়াবারো, নাওয়া-খাওয়া ভুলে চলছে প্রতিমা গড়ার কাজ
বর্তমানে হাওড়ার শুভময়ের  উদ্যোগে তৈরি হচ্ছে ২০০-রও বেশি ধরনের মাটির জিনিস। যার মধ্যে রয়েছে দৈনন্দিন ব্যবহারের পাত্র, গাছের টব, শৌখিন ডেকোরেশন আইটেম, উপহার সামগ্রী-সহ আরও অনেক কিছু। বাড়ছে এই পণ্যের চাহিদা, বর্তমানে ২০-২৫টি দেশে তার জিনিস পাড়ি দিচ্ছে। স্থানীয় বহু যুবকের কর্মসংস্থান হয়েছে তাঁর হাত ধরেই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কাটেনি দুর্যোগের মেঘ, আকাশ কালো করে ধেয়ে আসছে কালবৈশাখী! উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস
শিল্পী আরও বলেন, “আমার চেষ্টা থাকে ভাল মানের জিনিস সবার কাছে পৌঁছে দেওয়ার। পাশাপাশি চাই, আরও বেশি মানুষ এই কাজের সঙ্গে যুক্ত হোক, যাতে গ্রামের ছেলেমেয়েরাও নিজের পায়ে দাঁড়াতে পারে। ভবিষ্যতে এই কাজকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই উদ্যোগের মাধ্যমে শুধু নিজের স্বপ্ন পূরণই নয়, এলাকার আরও বেশ কয়েকজন মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছেন শুভময়। তাঁর এই সাফল্যের গল্প আজ অনেক তরুণ-তরুণীর কাছেই হয়ে উঠছে অনুপ্রেরণা।মাটির গন্ধে, পরিশ্রমের ঘামে আর স্বপ্নের জোরে—এক সাধারণ উদ্যোগ আজ হয়ে উঠেছে সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Success Story: বিদেশের লাখ টাকার চাকরি ছেড়ে জীবনের বাজি! বাংলার মাটিতেই খুঁজলেন লক্ষ্মীলাভের চাবিকাঠি, হাওড়ার উদ্যোক্তার অবিশ্বাস্য সাফল্যের কাহিনি
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement