সাংসদের উদ্যোগে স্কুলের ভোলবদল! মেটিয়াবুরুজের বেহাল হিন্দি মিডিয়াম প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার, ঝাঁ চকচকে দ্বি'তল ভবনে দেখে দিলখুশ পড়ুয়াদের

Last Updated:

South 24 Parganas News: মেটিয়াবুরুজ এলাকার একমাত্র হিন্দি মিডিয়াম স্কুলটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ছিল। সাগ্নিক হিন্দি তেলেগু স্কুলে পড়ুয়ার সংখ্যা ১৪০। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে স্কুলটির সংস্কার করা হয়েছে।

+
মেটিয়াবুরুজের

মেটিয়াবুরুজের সাগ্নিক হিন্দি তেলেগু স্কুল

মেটিয়াবুরুজ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মেটিয়াবুরুজে পড়ে থাকা হিন্দি মিডিয়াম স্কুল নতুন রূপ পাচ্ছে এবার। এলাকার একমাত্র হিন্দি মাধ্যমের এই স্কুলটি বেহাল হয়ে পড়ছিল দিনের পর দিন। কিন্তু এবার সেই স্কুল ঝাঁ চকচকে হয়ে উঠেছে। স্কুলের নাম সাগ্নিক হিন্দি তেলেগু স্কুল। স্কুলে পড়ুয়ার সংখ্যা ১৪০। প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে স্কুলটির সংস্কার ও দ্বি’তল ভবন নির্মাণ করা হয়েছে। এই উদ্যোগে সহায়তা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ঝাঁ চকচকে এই স্কুলকে নিয়ে খুশি স্থানীয়রা। প্রায় অর্ধশতাব্দী পুরনো এই বিদ্যালয়টি আগে ভগ্নদশায় ছিল। টালির চাল, ভাঙা প্রবেশদ্বার এবং চারপাশে রাস্তা ও নিকাশির সঠিক ব্যবস্থা না থাকায় ছাত্রছাত্রীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হত। বর্তমানে সেই পরিস্থিতির সম্পূর্ণ পরিবর্তন হয়েছে।
আরও পড়ুনঃ বাঁকুড়ার বিনোদনে নতুন মাত্রা! জেলার বুকে ঝাঁ চকচকে আন্তর্জাতিক মানের সিনেমা হল, সিনেপ্রমীদের আর ছুটতে হবে না কলকাতা
আধুনিক ক্লাসরুম, উন্নত পরিকাঠামো, চেয়ার-টেবিল, পরিষ্কার পরিবেশ এবং মিড-ডে মিলের সুব্যবস্থা-সহ নতুন দ্বি’তল ভবনে এখন প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ১৪০ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে। বিদ্যালয়ে রয়েছেন সাতজন শিক্ষক-শিক্ষিকা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিদেশের লাখ টাকার চাকরি ছেড়ে জীবনের বাজি! বাংলার মাটিতেই খুঁজলেন লক্ষ্মীলাভের চাবিকাঠি, হাওড়ার উদ্যোক্তার অবিশ্বাস্য সাফল্যের কাহিনি
এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ কুমার চৌধুরী জানান, স্কুলের সম্পূর্ণ চেহারা বদলে গিয়েছে। রাস্তা ঢালাই থেকে শুরু করে পরিবেশ উন্নয়ন সব ক্ষেত্রেই তার বিশেষ ভূমিকা রয়েছে। বর্তমানে এই বিদ্যালয়কে একটি মডেল স্কুল হিসেবে গড়ে তোলা হয়েছে বলেও তিনি দাবি করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাংলায় সব ভাষা ও ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করেন। সেজন্য সকল ভাষাভাষী মানুষের শিক্ষা ও উন্নয়নের দিকেও সমান গুরুত্ব দেওয়া হয়। ফলে হিন্দি মাধ্যম স্কুলও এখানে সমান গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
সাংসদের উদ্যোগে স্কুলের ভোলবদল! মেটিয়াবুরুজের বেহাল হিন্দি মিডিয়াম প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার, ঝাঁ চকচকে দ্বি'তল ভবনে দেখে দিলখুশ পড়ুয়াদের