advertisement

Alipurduar Tourism: বন্ধুদের আড্ডা কিংবা যুগলের প্রেমালাপ! 'এই' পুকুরপাড় এখন শহরের কেন্দ্রবিন্দু, পুরসভার সৌন্দর্যায়ন প্রকল্পে ফালাকাটায় পর্যটন সম্ভাবনা

Last Updated:

Alipurduar Tourism: আলিপুরদুয়ার পর্যটনে নতুন সংযোজন। ফালাকাটা পুরসভার উদ্যোগে ৭৭ লক্ষ টাকা ব্যয়ে কলেজডাঙা পুকুরপাড় সংস্কার ও সৌন্দর্যায়ন করা হয়েছে। যা ইতিমধ্যেই পর্যটকদের আকর্ষণ করছে।

+
ফালাকাটার

ফালাকাটার নতুন পর্যটন কেন্দ্র কলেজডাঙা পুকুরপাড়

ফালাকাটা, আলিপুরদুয়ার, অনন্যা দে: কলেজডাঙার পুকুরপাড় পর্যটনের সম্ভাবনা বাড়িয়েছে ফালাকাটায়। আলিপুরদুয়ার জেলার অন্যতম একটি শহর ফালাকাটা। শিক্ষা সংস্কৃতির দিক থেকে এগিয়ে গেলেও পর্যটন তেমনভাবে লক্ষ্য করা যায়নি এই শহরে। তবে এবার কলেজডাঙা পুকুরপাড় পর্যটকদের আকর্ষণ করবে বলে দাবি ফালাকাটা পুরসভার।
ফালাকাটায় সরকারি পুকুর সংস্কারে সৌন্দর্যায়নের পাশাপাশি বেড়েছে পর্যটনের সম্ভাবনা। শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে আরও একধাপ এগিয়েছে ফালাকাটা পুরসভা। পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজডাঙা এলাকায় একটি সরকারি পুকুর সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে এই এলাকায় গেলে দেখা যাচ্ছে সকাল, বিকেল স্থানীয়রা পুকুরপাড়ে গল্প করছেন নয়তো একান্ত সময় অতিবাহিত করছেন।
আরও পড়ুনঃ ভোটের আগে মুর্শিদাবাদে আতঙ্ক, সুতি ও ফরাক্কা থেকে ৫০টির বেশি তাজা বোমা উদ্ধার, নির্বাচন ঘিরে অশান্তি ছড়ানোর লক্ষ্যে মজুত বিস্ফোরক!
আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৭৭ লক্ষ টাকা ব্যয়ে পুকুরটি পরিষ্কার করে নতুনভাবে সংস্কার করা হয়েছে। পুকুরের চারপাশে পাকা ঢালাই করে পেভার ব্লক বসিয়ে চলাচলের রাস্তা তৈরি করা হয়েছে। রোপণ করা হয়েছে বিভিন্ন ধরনের গাছ। পাশাপাশি এলাকাটিকে বিনোদনের উপযোগী করে তুলতে বিভিন্ন ব্যবস্থাও করা হয়েছে। ভোট শেষ হলে পুকুরপাড়ে একটি পার্ক তৈরি হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিদেশের লাখ টাকার চাকরি ছেড়ে জীবনের বাজি! বাংলার মাটিতেই খুঁজলেন লক্ষ্মীলাভের চাবিকাঠি, হাওড়ার উদ্যোক্তার অবিশ্বাস্য সাফল্যের কাহিনি
পুরসভার দাবি, ভবিষ্যতে এই পুকুরটি ফালাকাটার পর্যটনের মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পাশাপাশি এই উদ্যোগের ফলে স্থানীয় মানুষের কর্মসংস্থানেরও নতুন সুযোগ তৈরি হবে।এমন শান্ত পরিবেশ সকলের পছন্দ হবে। যারা মর্নিং ওয়াক করেন তাঁদের জন্য এই পুকুরপাড়ের পথটি উপযুক্ত হয়ে উঠবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান অভিজিৎ রায় বলেন, “পুকুরটি সংস্কার ও সৌন্দর্যায়নের ফলে এখানে অনেক মানুষ বেড়াতে আসবেন। সকাল-সন্ধ্যায় মানুষের চলাচল, শিশুদের খেলাধুলা-সব মিলিয়ে এটি একটি বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। পর্যটক ও দর্শনার্থীদের আনাগোনা বাড়লে এলাকায় ছোটখাটো দোকানপাটও গড়ে উঠবে।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar Tourism: বন্ধুদের আড্ডা কিংবা যুগলের প্রেমালাপ! 'এই' পুকুরপাড় এখন শহরের কেন্দ্রবিন্দু, পুরসভার সৌন্দর্যায়ন প্রকল্পে ফালাকাটায় পর্যটন সম্ভাবনা
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement