Yuva Sathi: 'যুবসাথীর টাকা যাঁরা এখনও পাননি...', আবেদন করেও অ্যাকাউন্টে ১৫০০ টাকা ঢোকেনি? বড় ঘোষণা মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শুধু যুবসাথী নয়, এ দিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাঁরা নতুন আবেদন করেছেন তাঁদের জন্যও বড় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
গত মার্চ মাস থেকেই যুবসাথী প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার৷ কিন্তু যুবসাথী প্রকল্পে আবেদনকারী অনেকেরই অভিযোগ, এখনও প্রথম দুই কিস্তির টাকা পাননি তাঁরা৷ অনেকের আবার অভিযোগ, টাকা ঢোকার মেসেজ মোবাইলে ঢুকলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি৷
এই পরিস্থিতিতে যুবসাথীর আবেদনকারীদের বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার উত্তর চব্বিশ পরগণার বনগাঁয় ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করলেন, যে আবেদনকারীরা এখনও যুবসাথীর টাকা পাননি, প্রত্যেকেই সেই টাকা পাবেন৷
এ দিন বনগাঁর জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, যুবসাথীতে যাঁরা টাকা পাচ্ছেন তাঁরা টাকা পাবেন, যাঁরা এখনও পাননি, তাঁরাও পাবেন৷ লক্ষ্মীর ভাণ্ডারে যাঁরা নতুন করে আবেদন করেছেন, তাঁরাও টাকা পাবেন৷
advertisement
advertisement
একই সঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, যে বেকার যুবক-যুবতীরা যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, ভবিষ্যতে তাঁদের কর্মসংস্থানেও সাহায্য করা হবে৷ যুবসাথী যাঁরা তাঁদের জীবিকার সন্ধান আমরা করে দেবো৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্ষমতায় ফিরলে তাঁর সরকারের প্রধান লক্ষ্য হবে সবার জন্য পাকা বাড়ি তৈরি করে দেওয়া৷ পাশাপাশি, যে সমস্ত বাড়িতে নলবাহিত পানীয় জলের সংযোগ নেই, সেই সমস্ত বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে৷ পাড়ায় সমাধান প্রকল্পে যে সমস্ত কাজের অনুমোদন হয়েছে, নির্বাচন মিটলেই তা শেষ করা হবে বলেও আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 07, 2026 5:37 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Yuva Sathi: 'যুবসাথীর টাকা যাঁরা এখনও পাননি...', আবেদন করেও অ্যাকাউন্টে ১৫০০ টাকা ঢোকেনি? বড় ঘোষণা মমতার








