advertisement

Russian Oil Tanker Route Change: তেল বোঝাই করে চিনে যাচ্ছিল রাশিয়ার জাহাজ, হঠাৎ মুখ ঘুরিয়ে রওনা দিল ভারতের দিকে! মাঝ সমুদ্রে কী ঘটল?

Last Updated:

ইরান ইজরায়েল এবং আমেরিকার যুদ্ধে হরমুজ প্রণালী কার্যত স্তব্ধ হয়ে যাওয়ার পরই ভারতে তেলের জোগানে টান পড়েছে৷

ভারতে আসছে রাশিয়ার তেল৷
ভারতে আসছে রাশিয়ার তেল৷
তেল বোঝাই করে চিনের দিকে রওনা দিয়েছিল রুশ জাহাজ৷ কিন্তু আচমকাই মাঝপথে রুট বদল হল জাহাজটির৷ দক্ষিণ চিন সাগরে আচমকাই মুখ ঘুরিয়ে এবার ভারতের দিকে এগোতে শুরু করেছে ওই তেল বোঝাই জাহাজটি৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার ছাড়পত্রের পর ভারত রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ বৃদ্ধি করার পরই ওই জাহাজটি মাঝপথে রুট বদল করে৷ অ্যাকোয়া টাইটান নামে জাহাজটির আগামী ২১ মার্চ নিউ ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছনোর কথা৷
জানা গিয়েছে জানুয়ারি মাসের শেষ দিকে বাল্টিক সাগরের একটি বন্দর থেকে জাহাজটিতে তেল বোঝাই করা হয়৷ এর পর চিনের রিঝাও বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি৷ কিন্তু কয়েকদিন আগে আমেরিকা রাশিয়া থেকে বেশি পরিমাণে তেল কেনার জন্য ভারতকে ছাড়পত্র দেওয়ার পরই জাহাজটি মাঝপথেই রুট বদল করে৷
advertisement
advertisement
আমেরিকা সবুজ সঙ্কেত দেওয়ার পর বিকল্প ব্যবস্থা হিসেবে রাশিয়ার থেকে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের বরাত দিয়েছে ভারতীয় তেল পরিশোধনকারী সংস্থাগুলি৷ এই তেল ভারতে পৌঁছলেই চলতি সঙ্কটের অনেকটা সুরাহা হবে৷
আমেরিকা ছাড়পত্র দেওয়ার পর ভারতের মতোই বিশ্বের একাধিক দেশ রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়েছে৷ আমেরিকার আপত্তিতে ভারত তেল কেনা কমানোর পর তেল বিক্রির জন্য চিনের উপরেই আরও বেশি করে নির্ভরশীল হয়ে পড়েছিল রাশিয়া৷ আমেরিকার ছাড়পত্রের পর চিন গামী এরকম আরও তেলবোঝাই জাহাজ রুট বদলে ভারতে চলে আসার সম্ভাবনা রয়েছে৷ তবে ভারত ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি ফের বরাত দিতে শুরু করায় রাশিয়ার তেলের চাহিদা বাড়ছে৷ ফলে এবার রাশিয়ার তেলের দামও বাড়তে পারে৷
advertisement
ভরটেক্সা লিমিটেডের দাবি অনুযায়ী, রাশিয়া থেকে চিনগামী অন্তত সাতটি তেল বোঝাই জাহাজ মাঝপথে রুট বদলে ভারতের দিকে যাত্রা শুরু করেছে৷ এ বাদেও রাশিয়া থেকে তেল বোঝাই একটি জাহাজ আগামী ২৫ মার্চ গুজরাতের সিক্কা বন্দরে পৌঁছতে পারে৷ এই জাহাজটিও নোভোরোসসিক বন্দর থেকে তেল বোঝাই করে চিনের রিঝাও বন্দরের দিকে যাচ্ছিল৷ কিন্তু মাঝপথেই পথ বদলে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে সেটি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russian Oil Tanker Route Change: তেল বোঝাই করে চিনে যাচ্ছিল রাশিয়ার জাহাজ, হঠাৎ মুখ ঘুরিয়ে রওনা দিল ভারতের দিকে! মাঝ সমুদ্রে কী ঘটল?
Next Article
advertisement
Assembly Election 2026: জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন, ৭২ ঘণ্টার মধ্যে ফের নতুন জেলাশাসক মুর্শিদাবাদে
জেলাশাসকদের পদে বড় রদবদল করল নির্বাচন কমিশন, ৭২ ঘণ্টার মধ্যে ফের নতুন জেলাশাসক মুর্শিদাবাদে
  • মুর্শিদাবাদে মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ফের জেলা শাসক পরিবর্তন করল নির্বাচন কমিশন.

  • নতুন জেলা শাসক হলেন আর অর্জুন, সুরেন্দ্রকুমার মীনাকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে.

  • একসঙ্গে ১৩ জন আইএএস ও বদলি, ভোটের আগে দ্রুত প্রশাসনিক রদবদল করছে কমিশন.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement