advertisement

Humayun Kabir Yasser Haider: হুমায়ুনের দলের প্রার্থী হলেন ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই! কান্দিতে চিন্তা বাড়ল তৃণমূলের?

Last Updated:

Humayun Kabir Yasser Haider: ফিরহাদের প্রাক্তন জামাই ইয়াসিরকেই কান্দিতে প্রার্থী করল হুমায়ুনের দল, চিন্তা কতটা বাড়ল তৃণমূলের? রাজনৈতিক মহলে শোরগোল...

ইয়াসিরকেই কান্দিতে প্রার্থী করল হুমায়ুনের দল
ইয়াসিরকেই কান্দিতে প্রার্থী করল হুমায়ুনের দল
কলকাতা: ভোট ঘোষণার কিছুদিন আগেই হুমায়ুন কবীরের নয়া রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দার। মুর্শিদাবাদের কান্দিতে প্রার্থী হিসেবে ইয়াসিরকে বেছে নিলেন হুমায়ুন। কান্দিতে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে অপূর্ব সরকার (ডেভিড)-এর।
প্রসঙ্গত, ইয়াসির প্রথমে তৃণমূল কংগ্রেস করতেন। সেই সময় কলকাতা বন্দর এলাকার গুরুত্বপূর্ণ পদেও ছিলেন তিনি। পরে ফিরহাদ হাকিমের কন্যার সঙ্গে দূরত্ব বাড়ায় তৃণমূলের সঙ্গে ইয়াসিরের দূরত্ব বাড়ে। সেই সময় তিনি কংগ্রেসে যোগদান করেন। কিন্তু সেখানে তেমন সুযোগ করতে না পেরে গত জানুয়ারি মাসে ইয়াসির, হুমায়ুন কবীরের হাত ধরে জনতা উন্নয়ন পার্টি দলে যোগদান করেন।
advertisement
জনতা উন্নয়ন পার্টিতে যোগ
advertisement
জনতা উন্নয়ন পার্টিতে যোগ
আরও পড়ুন: ২০২১ নন্দীগ্রাম গণনার জেলাশাসক সেই স্মিতা পাণ্ডে এবার ইলেকশন অফিসার, নতুন দায়িত্বে আর কারা?
বুধবার ১৮২ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করবে হুমায়ুন কবীরের দল। বুধবার ১৫ আসনে নাম ঘোষণা করা হয়েছে। মিম সহযোগী হবে বলে দাবি করা হয়েছে। রেজিনগর ও নওদাতে হুমায়ুন কবীর নিজেই দাঁড়াবেন। তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীরের দল ও তার প্রার্থীদের নিয়ে নজর রয়েছে রাজনৈতিক মহলের।
advertisement
আরও পড়ুন: প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলের জেলা সভাপতির পদ ছাড়লেন পূর্ব মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেত্রী, কারণ কী?
প্রসঙ্গত, ২০১১-এর বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীর কংগ্রেসের টিকিটে রেজিনগর বিধানসভা আসন থেকে জয়ী হয়েছিলেন। পরে কংগ্রেস ত্যাগ করে হুমায়ুন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সেখান থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কংগ্রেস-বিজেপি ঘুরে ২০২১-এর বিধানসভা নির্বাচনে ফের তৃণমূলের টিকিট পান। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবীর সম্প্রতি নিজের নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি শুরু করেছেন।
advertisement
বিশ্বজিৎ সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Humayun Kabir Yasser Haider: হুমায়ুনের দলের প্রার্থী হলেন ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই! কান্দিতে চিন্তা বাড়ল তৃণমূলের?
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
  • তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন একাধিক নতুন মুখ।

  • তাঁদের মধ্যে উল্লেখযোগ্য শ্রেয়া পাণ্ডে—প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা।

  • ডোর টু ডোর ঘুরছেন তৃনমূল প্রার্থী শ্রেয়া পান্ডে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement