advertisement

TMC Candidate List 2026: প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলের জেলা সভাপতির পদ ছাড়লেন পূর্ব মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেত্রী, কারণ কী?

Last Updated:

TMC Candidate List 2026: ১৬টি আসনে মাত্র একটি আসনে মহিলা প্রার্থী। এমন অভিযোগে নিজেই পদ ছাড়লেন জেলা সভাপতি নেত্রী।

তৃণমূলের মহিলা সংগঠনের জেলা সভাপতি শিবানী দে কুণ্ডু
তৃণমূলের মহিলা সংগঠনের জেলা সভাপতি শিবানী দে কুণ্ডু
নন্দকুমার: প্রার্থী হতে না পেরে দলের জেলা সভাপতির পদ ছাড়লেন পূর্ব মেদিনীপুরের তাবড় তৃণমূল নেত্রী! নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের মহিলা সংগঠনের জেলা সভাপতি শিবানী দে কুণ্ডু দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে পদ ছাড়লেন।
নিজে প্রার্থী হতে পারাই আসল কারণ হলেও ঘুরিয়ে মহিলা প্রার্থী কম দেওয়া হয়েছে দাবি করে দলের জেলা সভাপতির পদ ছাড়লেন তিনি। তাঁর কথায়, জেলার ১৬ আসনে মহিলা প্রার্থী মাত্র একজন! বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার জেলায় প্রার্থী তালিকায় মহিলাদের ৫০ শতাংশ সংরক্ষণ নেই।
আরও পড়ুন: বাংলায় আসন ২৯৪, তৃণমূল প্রার্থী দিল ২৯১ আসনে! কেন ৩ আসনে প্রার্থী দিলেন না মমতা? কারা লড়বে সেখানে? পিছনে বিরাট অঙ্ক
১৬ টি আসনে মাত্র একটি আসনে মহিলা প্রার্থী। তা নিয়ে ক্ষোভ জানিয়েই জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা সোশ্যাল মিডিয়ায় জানালেন তমলুক সাংগঠনিক জেলার মহিলা সংগঠনের সভানেত্রী শিবানী দে কুণ্ডু। তিনি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, ‘বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার নাম উল্লেখ করে গর্ব অনুভব করি সেই সঙ্গে আমরা মহিলাদের ৫০ শতাংশ সংরক্ষণের কথা বলি। কিন্তু সেই বীরাঙ্গনার জেলাতেই দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় ১৬ জন প্রার্থীর মধ্যে একজনই মহিলা স্থান পেয়েছেন।’
advertisement
advertisement
আরও পড়ুন: বেহালার দুই বিধানসভায় চমক, পার্থর বেহালা পশ্চিমে প্রার্থী রত্না, বেহালা পূর্বে কাকে টিকিট দিল তৃণমূল?
পাশাপাশি, তিনি ভোটকুশলী সংস্থা আইপ্যাক-এর বিরুদ্ধেও কটাক্ষ করেছেন শিবানী। ২০২৬ সালের বিধানসভা ভোট তৃণমূলের কাছে ‘অগ্নিপরীক্ষা’। ১৫ বছরের স্থিতাবস্থা বিরোধিতার বোঝা মাথায় নিয়ে তাদের যেতে হচ্ছে জনগণের দরবারে। ১৫ বছরের প্রতিষ্ঠান বিরোধিতার ‘চাপ’ এবং কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির আগ্রাসী প্রচারের মোকাবিলায় তিনি সেই সব নেতা-নেত্রীর উপরেই ভরসা রেখেছেন, যাঁরা গত পাঁচ বছর ধরে নিরবচ্ছিন্ন ভাবে সাংগঠনিক সক্রিয়তা দেখিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
advertisement
সুজিত ভৌমিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
TMC Candidate List 2026: প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলের জেলা সভাপতির পদ ছাড়লেন পূর্ব মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেত্রী, কারণ কী?
Next Article
advertisement
Asit Mazumdar: তিন বারের বিধায়ক, তার পরেও টিকিট দিল না তৃণমূল! অভিমানে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন অসিত
তিন বারের বিধায়ক, তার পরেও টিকিট দিল না তৃণমূল! অভিমানে রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন অসিত
  • টিকিট না পেয়ে রাজনীতি থেকে সন্ন্যাস তৃণমূল বিধায়কের৷

  • চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে টিকিট দেয়নি তৃণমূল৷

  • মোট ৭৪ জন বিধায়ককে টিকিট দেয়নি শাসক দল৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement