advertisement

'আন্ডার অ্যাডজুডিকেশনে' থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন তো...? প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কবে? এল কমিশনের বড় আপডেট!

Last Updated:

Bengal SIR List: ভোটের দিন ঘোষণা হয়ে গেল। একের পর এক রাজনৈতিক দলের প্রার্থী তালিকাও প্রকাশ্যে ইতিমধ্যেই। এই অবস্থায় শুক্র-শনিবারই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ? জেনে নিন এসআইআর নিয়ে নতুন কী বলছে নির্বাচন কমিশন।

নতুন কী বলছে নির্বাচন কমিশন?
নতুন কী বলছে নির্বাচন কমিশন?
কলকাতা: ২৮ শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। চলছে জোরকদমে পর্যবেক্ষণের কাজ। সূত্রের খবর শুক্র -শনিবারই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। বিচারকেরা কাজ করে যাচ্ছেন।
৫ এপ্রিল মনোনয়ন দাখিলের আগের দিন পর্যন্ত শেষ হবে তো আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা নামের অভিযোগ নিষ্পত্তি? কী বললেন স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত? তিনি বলেন, “এগুলো হাইপথেটিক্যাল প্রশ্ন। কাজ তো হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। ট্রাইবুনাল গঠন নিয়ে আলোচনা হয়েছে। দুএকদিন মধ্যে আমাদের নাম জানিয়ে দেবে হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই অনুযায়ী আমরা এগোব। বিচারকেরা কাজ করে যাচ্ছেন।”
advertisement
advertisement
পশ্চিমবঙ্গে এসআইআর পর্ব মেটার আগেই চার রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এমনকি প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছে সিপিআইএম, তৃণমূল ও বিজেপির মতো দলও। আর এরই মধ্যে প্রশ্ন উঠছিল যাঁদের নাম এখনও বিবেচনাধীন তালিকায় রয়েছে, কী হবে তাঁরা কি আদৌ ভোট দিতে পারবেন? এই পরিস্থিতিতে আগামী শুক্র-শনিবারের মধ্যেই সম্ভবত প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট।
advertisement
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন, “সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশন নিয়ে আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই আমরা ওই তালিকা প্রকাশ করতে পারব। শুক্রবার বা শনিবার প্রকাশ করার চেষ্টা চলছে।”
advertisement
গতকালই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, “এখনও পর্যন্ত যা জানি ২১ লক্ষের নিষ্পত্তি হয়েছে। আমাদের আলোচনা হয়েছে। সাপ্লিমেন্টারি লিস্ট নিয়েও আলোচনা হয়েছে। এগুলো যদিও অভ্যন্তরীণ আলোচনা। হাইকোর্ট মিনিটস ইস্যু করলেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আন্ডার অ্যাডজুডিকেশনে' থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন তো...? প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কবে? এল কমিশনের বড় আপডেট!
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement