advertisement

মমতা, কুণাল, দেবাশীষ, শ্রেয়া...! কলকাতায় কোথায় কে প্রার্থী হলেন তৃণমূলের? একনজরে দেখে নিন সম্পূর্ণ তালিকা!

Last Updated:

TMC Candidate Full List: চমকের পর চমক! কলকাতায় কোথায় কাকে প্রার্থী করল তৃণমূল? কোন আসনে লড়বেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কোন কোন হেভিওয়েট নজর কাড়বেন ২০২৬ -এর মেগা ফাইটে? একনজরে দেখে নিন সম্পূর্ণ তালিকা!

কলকাতায় কোথায় কাকে প্রার্থী করল তৃণমূল?
কলকাতায় কোথায় কাকে প্রার্থী করল তৃণমূল?
কলকাতা: রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়েছে রবিবার। সোমবারই প্রথম দফার নামের তালিকা প্রকাশ করেছে বাম ও বিজেপি শিবির। তারপর থেকেই তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। কোন আসনে লড়বেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কোন কোন হেভিওয়েট নজর কাড়বেন ২০২৬ -এর মেগা ফাইটে?
তালিকা প্রকাশ হতেই দেখা গেল কিছু কেন্দ্রে প্রত্যাশিত নাম থাকলেও, শহরের একাধিক বিধানসভা আসনে প্রার্থীর নামে দেখা গেল বড় চমক। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আভাস দিয়েছিলেন লড়ছেন ভবানীপুর থেকে। তৃণমূলের টিকিট পেয়ে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হলেন কুণাল ঘোষ। প্রার্থী তালিকায় থাকলেন চন্দ্রিমা, ব্রাত্য, দেবাশীষরাও। চলুন একনজরে দেখে নেওয়া যাক কলকাতায় কোথায় কে প্রার্থী হলেন তৃণমূলের? রইল সম্পূর্ণ তালিকা!
advertisement
কলকাতা পোর্ট, কলকাতা — ফিরহাদ হাকিম
advertisement
ভবানীপুর, কলকাতা — মমতা বন্দ্যোপাধ্যায়
রাসবিহারী, কলকাতা — দেবাশিস কুমার
বালিগঞ্জ, কলকাতা — শোভনদেব চট্টোপাধ্যায়
চৌরঙ্গী, কলকাতা — নয়না বন্দ্যোপাধ্যায়
এন্টালি, কলকাতা — সন্দীপন সাহা
advertisement
বেলেঘাটা, কলকাতা — কুণাল ঘোষ
জোড়াসাঁকো, কলকাতা — বিজয় উপাধ্যায়
শ্যামপুকুর, কলকাতা — ডা. শশী পাঁজা
মানিকতলা, কলকাতা — শ্রেয়া পাণ্ডে
কাশীপুর-বেলগাছিয়া, কলকাতা — অতীন ঘোষ
তালিকা প্রকাশ পেতেই তৎপরতা নেতা-নেত্রীদের মধ্যেও। বিধানসভা নির্বাচনে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ কুমারকে এদিন সন্ধ্যায় দেখা গেল প্রচারের প্রথম দিনে দেওয়াল লিখনে ব্যস্ত। অন্যদিকে, প্রার্থীপদ ঘোষণা হওয়ার পরেই প্রচারে নেমে পড়েন হেভিওয়েট তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও।
advertisement
মঙ্গলবার সন্ধ্যায় দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে বিশরপাড়ায় পুজো দিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার অভিযান শুরু করলেন তিনি। এদিন তিনি জানান, তাঁকে আবার প্রার্থী করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই অঞ্চলে অনেক উন্নয়ন হয়েছে সেটাকে আরও ত্বরান্বিত করাই আমার লক্ষ্য।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মমতা, কুণাল, দেবাশীষ, শ্রেয়া...! কলকাতায় কোথায় কে প্রার্থী হলেন তৃণমূলের? একনজরে দেখে নিন সম্পূর্ণ তালিকা!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement