Jeetu Kamal: টাকা নিয়েও শ্যুটিং করলেন না জীতু কামাল, অভিযোগ পরিচালকের! পাল্টা কড়া কথা শোনালেন অভিনেতাও, জবরদস্ত বিবাদ শুরু
- Published by:Pooja Basu
Last Updated:
সোমবার কলকাতায় শেষ দিনের শুটিং ছিল। পরিচালক জানিয়েছেন, এ দিন শুটিং ফ্লোরে অনেক সময়ের অনেক পরে ফ্লোরে আসেন। তারপর নানা কারণ দেখিয়ে শেষপর্যন্ত শুটিং না করেই চেলে যান।
জিতু কামালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। পরিচালক সাই প্রকাশ লাহিড়ির ছবিতে টাকা নিয়েও কাজ করলেন না অভিনেতা, এমন গুরুতর অভিযোগ উঠেছে জীতুর বিরুদ্ধে৷ ছবির নাম 'এঁরাও মানুষ দ্য সার্চ উইদিন'৷ এই ছবিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও৷ জীতুর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন পরিচালক৷ শেষ দিনের শুটিংয়ে জিতু এলেও, শুটিং না করেই বেরিয়ে গিয়েছেন, এমন অভিযোগ৷
advertisement
কী ঘটেছিল? অভিনেতার বিরুদ্ধে শুটিং চলাকালীন খামখেয়ালিপনা, অসহযোগিতা-সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে৷ কলকাতায় এক দিনের শুটিং বাকি ছিল। জিতুর বডি ডাবল দিয়ে শেষ দিনের শুটিং হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। ছবির প্রচারেও জিতু থাকছেন না বলে জানিয়েছেন পরিচালক। অভিনেতাকে নিয়ে এতটাই বিরক্ত পরিচালক যে এমনও শোনা গিয়েছে ছবি থেকে বাদ যেতে পারেন জীতু৷
advertisement
advertisement
advertisement
প্রযোজনা সংস্থার তরফে ইতিমধ্যেই জিতুর এ হেন আচরণের বিরুদ্ধে আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়ের কাছে অভিযোগ জানানো হয়েছে। অন্য দিকে ছবির প্রচারেও জিতুকে থাকছেন না বলে জানিয়েছেন পরিচালক। ছবির বাকি অভিনেতারা প্রচারে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেই আশ্বাস দিয়েছেন। শেষ দিনের শুটিংয়ে জিতু এলেও, শুটিং না করেই বেরিয়ে গিয়েছেন
advertisement
advertisement







