advertisement

Ram Navami 2026: চারিদিকে গেরুয়া পতাকায় ছয়লাপ, নির্বাচনের আবহে রামনবমীতে ব্যাপক বেচাকেনার আশা! ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি

Last Updated:

Siliguri Ram Navami 2026: রামনবমীকে সামনে রেখে ধীরে ধীরে উৎসবের রঙে রঙিন হয়ে উঠছে শহর শিলিগুড়ি। রামনবমীর নানা সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে হাজির বিক্রেতারা। অন্যান্য রাজ্য থেকেও আসছে অর্ডার। নির্বাচনের আবহে ভাল ব্যবসার আশায় বুক বাঁধছেন বিক্রেতারা।

+
রামনবমীর

রামনবমীর আগে জমজমাট বাজার

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: রামনবমীকে সামনে রেখে ধীরে ধীরে উৎসবের রঙে রঙিন হয়ে উঠছে শহর শিলিগুড়ি। আগামী ২৭ মার্চ এই বিশেষ দিনকে ঘিরে এখন থেকেই শহরের বিভিন্ন বাজারে ভিড় জমাতে শুরু করেছেন ক্রেতারা। বিশেষ করে মহাবীরস্থান এলাকায় দেখা যাচ্ছে রামনবমীর নানা সামগ্রীর বিপুল সম্ভার।পতাকা, টুপি,  থেকে শুরু করে আরও নানা জিনিসে ভরে উঠেছে দোকান।
এবারের বাজার নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এবারে ক্রেতার সংখ্যা অনেকটাই বেশি বলে দাবি তাঁদের। শুধু শহর নয়, আশেপাশের এলাকা থেকেও প্রচুর মানুষ আসছেন কেনাকাটা করতে। সকাল থেকেই বাজারে উপচে পড়া ভিড়, আর বিকেল গড়াতেই যেন উৎসবের আমেজ আরও বাড়ছে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে বিক্রেতা অমিত বানসাল জানান, “এবার রামনবমীর বাজার খুব ভাল যাচ্ছে। বিশেষ করে পাহাড় থেকে বেশ ভাল অর্ডার আসছে। কালিম্পং, সিকিম, দার্জিলিং থেকে প্রচুর চাহিদা রয়েছে। এছাড়াও আসাম ও অন্যান্য রাজ্য থেকেও অর্ডার পাচ্ছি। মনে হচ্ছে এবছর অনেক বেশি মানুষ রামনবমী পালন করবেন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
অন্যদিকে আরেক বিক্রেতা সুমিত বানসাল বলেন, “এবার বিক্রি সত্যিই ভাল হচ্ছে। ৫ টাকা থেকে শুরু করে নানা দামের পতাকা রয়েছে। বিভিন্ন ধরনের ডিজাইন ও রঙের পতাকা এসেছে। বাজার একেবারে জমজমাট, প্রচুর মানুষ আসছেন এবং কেনাকাটা করছেন।” সব মিলিয়ে রামনবমীকে ঘিরে শিলিগুড়ির বাজারে এখন উৎসবের আমেজ তুঙ্গে। ব্যবসায়ীদের মুখে হাসি, ক্রেতাদের উচ্ছ্বাস। সবকিছু মিলিয়ে এবারের রামনবমী যে বাণিজ্যিক দিক থেকেও সফল হতে চলেছে, তা বলাই যায়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Ram Navami 2026: চারিদিকে গেরুয়া পতাকায় ছয়লাপ, নির্বাচনের আবহে রামনবমীতে ব্যাপক বেচাকেনার আশা! ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি
Next Article
advertisement
ইরান যুদ্ধ নিয়ে পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ? উনি নিজে করেছেন, নাকি এটা ‘স্ক্রিপটেড’? উঠছে প্রশ্ন
ইরান যুদ্ধ নিয়ে পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ? উনি নিজে করেছেন, নাকি এটা ‘স্ক্রিপটেড’? উঠছে প্রশ্ন
  • ইরান যুদ্ধ নিয়ে পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ?

  • উনি নিজে করেছেন, নাকি এটা ‘স্ক্রিপটেড’?

  • প্রশ্ন এখন উঠছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement