advertisement

ইরান যুদ্ধ নিয়ে পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ? উনি নিজে করেছেন, নাকি এটা ‘স্ক্রিপটেড’? উঠছে প্রশ্ন

Last Updated:

Shehbaz Sharif’s 'Draft' Tweet On Iran War: আপাতত দু’সপ্তাহের জন্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি আমেরিকা! ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ‘ড্রাফ্ট’ ট্যুইট ঘিরে জল্পনা !

Rapid Read
পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ?
পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ?
ইসলামাবাদ: সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের এক সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে বড়সড় আলোচনা শুরু হয়েছে—শুধু কনটেন্ট নিয়ে নয়, ‘কন্ট্রোল’ নিয়েও। শেহবাজ শরিফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেন যেন ইরানকে দেওয়া সময়সীমা বাড়ানো হয় এবং কূটনৈতিক আলোচনার জন্য আরও সময় দেওয়া হয়। পাশাপাশি তিনি ইরানকেও অনুরোধ করেন যেন হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হয়। কিন্তু মজার ব্যাপার হল, যেটা কূটনৈতিক বার্তা হওয়ার কথা ছিল, সেটা হঠাৎ বিতর্কিত হয়ে ওঠে যখন ইউজাররা পোস্টের ‘এডিট হিস্টরি’তে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন: “Draft – Pakistan’s PM Message on X.”
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপর দু’সপ্তাহ হামলা স্থগিত রাখার সিদ্ধান্তকে সমর্থন করছে ইজরায়েল। এমনই জানালেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি এ-ও স্পষ্ট করে দিয়েছেন, এই যুদ্ধবিরতির আওতায় কখনওই পড়বে না লেবানন। অর্থাৎ, লেবাননে ইজরায়েল যে হামলা চালাচ্ছে, তা অব্যাহত থাকবে।
advertisement
advertisement
একটা ভুল না কি অন্য কিছু?
অনেকেরই প্রশ্ন, একটা অফিশিয়াল কমিউনিকেশনে ‘ড্রাফ্ট’ শব্দের উপস্থিতি অস্বস্তিকর প্রশ্ন তোলে। এটা কি শুধু পাকিস্তানের সরকারি কমিউনিকেশন টিমের একটা অসাবধানতাজনিত ভুল ছিল? না কি এটা আরও গভীর কিছু দেখায়- মানে এই মেসেজটা হয়তো পাকিস্তানের সরকারের ভিতর থেকে আসেনি? ড্রাফটে “পাকিস্তান পিএম” এই ভাষা আরও সন্দেহ বাড়িয়েছে। সমালোচকরা বলছেন, এটা কোনও নেতার নিজের কণ্ঠে বলা কথার মতো শোনায় না, বরং তার জন্য আগে থেকে বানানো কোনও ‘টেমপ্লেট’-এর মতো মনে হয়।
advertisement
বাইরের প্রভাবের ধারণা:
এই ঘটনা ভূ-রাজনৈতিক মহলে বহুদিনের একটি ধারণাকে আরও জোরালো করেছে যে পাকিস্তান কৌশলগত ও কূটনৈতিক সিদ্ধান্তগুলো প্রায়ই বাইরের শক্তির দ্বারা প্রভাবিত, যদি না পরিচালিত হয়। যদিও এই নির্দিষ্ট বার্তাটি পাকিস্তানের বাইরে লেখা হয়েছে, এমন কোনও সরাসরি প্রমাণ নেই, তবুও এটা সত্যি অদ্ভূত। একটি “draft” ট্যাগ কোনও পাবলিক পোস্টে থেকে গেলে মনে হয় যেন কোনও বক্তব্য লেখা হচ্ছে না, বরং হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ইরান যুদ্ধ নিয়ে পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ? উনি নিজে করেছেন, নাকি এটা ‘স্ক্রিপটেড’? উঠছে প্রশ্ন
Next Article
advertisement
ইরান যুদ্ধ নিয়ে পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ? উনি নিজে করেছেন, নাকি এটা ‘স্ক্রিপটেড’? উঠছে প্রশ্ন
ইরান যুদ্ধ নিয়ে পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ? উনি নিজে করেছেন, নাকি এটা ‘স্ক্রিপটেড’? উঠছে প্রশ্ন
  • ইরান যুদ্ধ নিয়ে পাক প্রধানমন্ত্রীর করা পোস্ট ‘ড্রাফ্ট’ দেখাচ্ছে কেন ?

  • উনি নিজে করেছেন, নাকি এটা ‘স্ক্রিপটেড’?

  • প্রশ্ন এখন উঠছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement