‘কনে দেখা আলো’ সিরিয়ালের সেটে হাজির আর্টিস্ট ও টেকনিশিয়ানরা ! লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার কাজ কি এখনও চলছে?
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
মঙ্গলবার যে কর্মবিরতি শুরু হয়েছিল, তা আপাতত তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টলিউডের শিল্পীরা আজ, বুধবার থেকে ফের কাজ শুরু করবেন। তবে ‘ম্য়াজিক মোমেন্টস’ এবং তার সঙ্গে যুক্ত কারও সঙ্গে আপাতত কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন সকলে।
মানস বসাক, কলকাতা: গতকাল, মঙ্গলবার বলা হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায় যে প্রজেক্টগুলোর সঙ্গে যুক্ত সেগুলোতে শিল্পী ও কলাকুশলীরা কাজ করবেন না। কিন্তু আজ সকালে ভারতলক্ষ্মী স্টুডিওতে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের সেটে বেশ কিছু আর্টিস্ট ও টেকনিশিয়ান পৌঁছে গিয়েছেন। এ ধারাবাহিকটির চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় ও প্রোডাকশন হাউজ লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ঘ্য গঙ্গোপাধ্যায়ের। তাহলে মঙ্গলবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে নির্দেশ দিলেন সেটা কি কোথাও অমান্য হল? এই প্রশ্নই এখন উঠছে ৷
টেকনিশিয়ান স্টুডিয়োয় মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠক হয়। পরে সাংবাদিক বৈঠকে একাধিক পদক্ষেপের ঘোষণা করা হয়। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদ এবং ইন্ডাস্ট্রির সবার নিরাপত্তা চেয়ে আলোচনা হয় নতুন আদর্শ পরিচালন পদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) নিয়ে। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে ঘোষিত হয়, বাংলার অভিনেতা, টেকনিশিয়ানরা আর কাজ করবেন না প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে।
advertisement
advertisement

মঙ্গলবারের এই বৈঠক একই সঙ্গে সম্ভাবনা তৈরি করে দিয়েছে আরও বড় পদক্ষেপের। খবর, এ দিন বৈঠকের পর সাংবাদিকদের সামনেই সংগঠনের সহ-সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, সর্বভারতীয় স্তরেও লীনা গঙ্গোপাধ্যায়-শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা যাতে কাজ করতে না পারে, সেই আবেদনও সর্বভারতীয় সংগঠনের কাছে রাখবে আর্টিস্ট ফোরাম।
advertisement
মঙ্গলবার যে কর্মবিরতি শুরু হয়েছিল, তা আপাতত তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টলিউডের শিল্পীরা আজ, বুধবার থেকে ফের কাজ শুরু করবেন। তবে ‘ম্য়াজিক মোমেন্টস’ এবং তার সঙ্গে যুক্ত কারও সঙ্গে আপাতত কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন সকলে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 08, 2026 9:19 AM IST










