Hiran Chatterjee: এ কী অবস্থা হিরণের? ভোট চাইতে গিয়ে পড়লেন চরম বিপাকে, ভিডিও ভাইরাল হতেই শোরগোল নেটদুনিয়ায়...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Hiran Chatterjee: বিধানসভা নির্বাচনের আগে জোরকদমে চলছে ভোট প্রচার৷ তেমনই অভিনেতা তথা খড়্গপুরের বিদায়ী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও বেরিয়ে পড়েছেন ভোটপ্রচার৷ এবার ভোট চাইতে গিয়ে রীতিমতো বিপাকে পড়লেন হিরণ৷
কলকাতা: হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গেই যেন শিরোনাম শব্দটা জড়িয়ে রয়েছে৷ কোনও না কোনও কারণে বারেবারে শিরোনামে উঠে আসেন হিরণ৷ কখনও ব্যক্তিগত কারণে কিংবা প্রচারে সবেতেই চর্চা চলছে তাকে কেন্দ্র করে৷
আর মাত্র হাতে কয়েকদিন৷ বিধানসভা নির্বাচনের আগে জোরকদমে চলছে ভোট প্রচার৷ নির্বাচনের আগে প্রচারের কাজে ব্যস্ত প্রত্যেক দলের প্রার্থীরাই। তেমনই অভিনেতা তথা খড়্গপুরের বিদায়ী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও বেরিয়ে পড়েছেন ভোটপ্রচার৷ তবে এবার ভোট চাইতে গিয়ে রীতিমতো বিপাকে পড়লেন হিরণ৷
আরও পড়ুন-মাত্র ১৫ বছরে পর্ন সাইটে জাহ্নবী ! বন্ধুদের ফোনে নিজেকে দেখেই শিউরে ওঠেন শ্রীদেবী কন্যা, তারপরই…
সেলিব্রিটি প্রার্থীরা ভোটপ্রচারে বেরলে ছবি তোলার হিরিক দ্বিগুণ বেড়ে যায়৷ এই দৃশ্য কম-বেশি সকলেরই চেনা৷ কিন্তু এবার ছবি কিংবা সেলফি নয় বরং এক মহিলার সঙ্গে রিল ভিডিও বানাতে হল হিরণকে৷ অভিনেতাকে সামনে পেয়েই রিল ভিডিও শুরু করলেন মহিলা৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও, দেখে নিন-
advertisement
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা পাঞ্জাবি পরে লাজুক মুখে দাঁড়িয়ে রয়েছেন হিরণ, এবং ‘মন পাখি’ গানের তালে তালে নাচ করছেন সেই মহিলা। এই প্রথমবার হয়তো এমন অভিজ্ঞতা হল অভিনেতার৷ অন্য সময় বারণ করা গেল, সামনে ভোট সেটা ভেবেই কি মহিলার সঙ্গে রিল ভিডিওতে মুখ দেখালেন হিরণ৷
আরও পড়ুন-১৯৮৪-তে রাজনীতিতে যোগ, বিপুল ভোটে জিতেও পদত্যাগ করেছিলেন অমিতাভ, কোন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বিগ বি? জানুন সেই অজানা কাহিনি
এখানেই শেষ নয়, মহিলার হাতে হাত দিতেও দেখা গিয়েছে হিরণকে৷ হিরণের এই রিল ভিডিওতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ একজন লিখেছেন,‘তার মানে ভোটটা হিরণকেই দিচ্ছে।’ অন্য একজন লিখেছেন, ‘তোমার ধৈর্য আছে বটে।’ আবার একজন লিখেছেন, ‘আজ বাড়িতে কষ্ট আছে। বউয়ের কাছে।’ একজন আবার মজা করে বলেছেন, ‘কাল আমার শহরে দেব আসবে আমিও ভাবছি এরকম রিল বানাব।’ ভোটপ্রচারে বেরিয়ে হিরণের এই ভিডিও এখন নেটদুনিয়ার হটকেক৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 08, 2026 9:41 AM IST









